২৩। স্টক লভ্যাংশের উপর কর আরোপ

অংশ ৪ : আয়কর ধার্যকরণ


২৩। এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো আয়বর্ষে কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিগমিত এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক লভ্যাংশ ঘোষিত বা বিতরণকৃত নগদ লভ্যাংশকে অতিক্রম করিলে অথবা নগদ লভ্যাংশ ব্যতীত কেবল স্টক লভ্যাংশের ঘোষণা বা বিতরণ করা হইলে, সেই আয়বর্ষে কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক লভ্যাংশের উপর ১০% (দশ শতাংশ) হারে কর প্রদেয় হইবে।

23. Notwithstanding anything contained in this Act or any other law for the time being in force, if in any income year, the stock dividend declared or distributed by a company incorporated under the Companies Act, 1994 (Act No. XVIII of 1994) and listed in the Bangladesh Stock Exchange exceeds the cash dividend declared or distributed or if only stock dividend is declared or distributed without any cash dividend, then tax shall be payable at the rate of 10% (ten percent) on the stock dividend declared or distributed by the company in that income year.