২১। (১) যেইক্ষেত্রে কোনো নিবাসী বাংলাদেশি 1[করদাতা বা জন্মসূত্রে বাংলাদেশী ছিলেন বা আছেন এইরূপ] করদাতার রিটার্নে প্রদর্শিত নহে, এইরূপ কোনো বিদেশস্থ সম্পত্তির সন্ধান পাওয়া যায় এবং করদাতা উক্তরূপ সম্পত্তি অর্জনের উৎস বা প্রকৃতি সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপন করিতে ব্যর্থ হন অথবা উপস্থাপিত ব্যাখ্যা উপকর কমিশনারের নিকট সন্তোষজনক প্রতীয়মান না হয়, সেইক্ষত্রে উপকর কমিশনার বিদেশস্থ সম্পত্তির ন্যায্য বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসাবে উক্ত করদাতার উপর আরোপ করিবেন এবং আদায় করিবেন।
21. (1) Where any foreign asset not shown in the return of a resident Bangladeshi 1[taxpayer or a taxpayer who was or is a Bangladeshi by birth] is discovered and the taxpayer fails to provide any satisfactory explanation regarding the source or nature of acquisition of such asset or the explanation provided is not satisfactory to the Deputy Commissioner of Taxes, the Deputy Commissioner of Taxes shall impose and realize a penalty equal to the fair market value of such foreign asset from such taxpayer.
(২) উপ-ধারা (১) এর বিধান এই আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনের অধীন উদ্ভূত কোনো দায়কে ক্ষুণ্ন করিবে না।
(2) The provisions of sub-section (1) shall not prejudice any liability arising under this Act or any other law in force in Bangladesh.
(৩) উপ-ধারা (১) এর অধীন জরিমানা আরোপের ক্ষেত্রে করদাতাকে যুক্তিসংগত শুনানির সুযোগ প্রদান করিতে হইবে।
(3) The taxpayer shall be given a reasonable opportunity of being heard before imposing penalty under sub-section (1).
(৪) উপকর কমিশনার উপ-ধারা (১) এর অধীন আরোপিত জরিমানা করদাতার কোনো পরিসম্পদ বা করদাতার পক্ষে অন্য কেহ কোনো পরিসম্পদ ধারণ করিলে তাহা বিক্রয় বা বাজেয়াপ্ত করিয়া আদায় করিতে পারিবেন।
(4) The Deputy Commissioner of Taxes may realize the penalty imposed under sub-section (1) by selling or confiscating any asset of the taxpayer or any asset held by any other person on behalf of the taxpayer.
(৫) যেইক্ষেত্রে উপকর কমিশনারের বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে যে, করদাতার রিটার্নে অপ্রদর্শিত বিদেশস্থ সম্পত্তি রহিয়াছে, সেইক্ষেত্রে তিনি উক্ত সম্পত্তির বিষয়ে দেশে ও বিদেশে তদন্ত করিতে পারিবেন।
(5) Where the Deputy Commissioner of Taxes has reasonable cause to believe that the taxpayer has undisclosed foreign assets not shown in the return, he may conduct investigation in the country and abroad regarding such assets.
(৬) বোর্ড, রিটার্নে অপ্রদর্শিত কোনো সম্পত্তি ধারণ প্রতিরোধে বা বিদেশে পাচারকৃত কোনো সম্পত্তি উদ্ধারে-
(6) The Board may, for preventing holding of any asset not shown in the return or for recovery of any asset smuggled abroad-
(ক) যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; বা
(a) take such measures as it deems appropriate; or
(খ) উপকর কমিশনারের নিম্নে নহে এইরূপ যেকোনো আয়কর কর্তৃপক্ষকে অনুসন্ধান বা তদন্ত পরিচালনার নিমিত্ত সম্মতি প্রদান, অনুমতি প্রদান বা ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
(b) authorize, permit or take measures for conducting inquiry or investigation by any income tax authority not below the rank of Deputy Commissioner of Taxes.