১৩। কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা

অংশ ৩ : কর আপিল ট্রাইব্যুনাল


১৩। (১) এই আইনের অধীন আপিল ট্রাইব্যুনালের কার্য সম্পাদনের উদ্দেশ্যে সরকার একজন প্রেসিডেন্ট এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে, সময় সময়, কর আপিল ট্রাইব্যুনাল গঠন করিবে।

13. (1) For the purpose of performing the functions of the Appellate Tribunal under this Act, the Government shall, from time to time, establish a Tax Appeal Tribunal consisting of a President and such number of members as may be necessary.

(২) কোনো ব্যক্তি আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসাবে নিযুক্ত হইবেন না, যদি না-

(2) No person shall be appointed as a member of the Appellate Tribunal unless he-

(ক) তিনি কোনো সময়ে বোর্ডের সদস্য হইয়া থাকেন বা বর্তমানে বোর্ডের সদস্যের দায়িত্বে থাকেন;

(a) has been or is currently serving as a member of the Board;

1[(খ) তিনি জেলা ও দায়রা জজ অথবা অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন;]

(b) is serving as a District and Sessions Judge or Additional District and Sessions Judge;

(গ) তিনি কর কমিশনার হইয়া থাকেন;

(c) has been a Tax Commissioner;

(ঘ) তিনি ধারা ৩২৭ এর অধীন কর আইনজীবী এবং পেশাগতভাবে আয়কর কার্যালয়ে অন্যূন ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হন; বা

(d) is a tax lawyer under section 327 and has at least 10 (ten) years of professional experience in the Income Tax Office; or

(ঙ) তিনি পেশাগতভাবে আর্থিক ও কর সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন কার্যে বিশেষজ্ঞ এবং অন্যূন ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হন;

(e) is an expert in professionally drafting financial and tax-related laws and has at least 10 (ten) years of experience;

(৩) সরকার, আপিল ট্রাইব্যুনালের সদস্যদের মধ্য হইতে একজন সদস্যকে, যিনি বোর্ডের সদস্য 2[***] আছেন, প্রেসিডেন্ট নিয়োগ করিবে।

(3) The Government shall appoint as President a member from among the members of the Appellate Tribunal who is a member of the Board.