৩২৭। (১) কোনো করদাতা, যিনি এই আইনের অধীন কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন সেইক্ষেত্রে, ধারা ২২১ এর অধীন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারিবেন।
327. (1) Any taxpayer, who is fit or required to appear before any income tax authority or Appellate Tribunal in connection with any proceeding under this Act, may, instead of appearing in person under section 221, appear through an authorised representative.
(২) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "অনুমোদিত প্রতিনিধি" অর্থ এইরূপ কোনো ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য লিখিতভাবে অনুমোদিত এবং যিনি-
(2) For the purposes of this section, "authorised representative" means a person who is authorized in writing to appear on behalf of the taxpayer and who is-
(ক) করদাতার পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বা বোন;
(a) father, mother, husband or wife, son, daughter, brother or sister of the taxpayer;
(খ) করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী;
(b) any regular full-time employee of the taxpayer;
(গ) একজন কর আইনজীবী।
(c) a tax lawyer.
(৩) উপ-ধারা (২) এর দফা (গ) এর উদ্দেশ্যে পূরণকল্পে, "কর আইনজীবী" অর্থ –
(3) For the purposes of clause (c) of sub-section (2), "tax lawyer" means-
(ক) বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নিবন্ধিত কোনো ব্যক্তি;
(a) any person registered as an advocate with the Bangladesh Bar Council;
(খ) অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট;
(b) a practicing Chartered Accountant;
(গ) অনুশীলনকারী কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট;
(c) a practicing Cost and Management Accountant;
(ঘ) অনুশীলনকারী চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ;
(d) a practicing Chartered Secretaries of Bangladesh;
1[(ঙ) উপকর কমিশনারের নিম্নে নহে এইরূপ কোনো পদে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসাবে কাজ করিয়াছেন এবং বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদ প্রাপ্ত হইয়াছেন; অথবা]
1[(e) a person who has worked as an income tax authority for at least 5 (five) years in a post not below that of Up-Cor Commissioner and has obtained certificate as a tax lawyer from the Board; or]
(চ) বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদ প্রাপ্ত কোনো ব্যক্তি।
(f) any person who has obtained certificate as a tax lawyer from the Board.
2[(৪) উপ-ধারা (৩) এর দফা (ঙ) ও (চ) এ উল্লিখিত কর আইনজীবীকে কোনো নিবন্ধিত কর আইনজীবী সমিতির সদস্য হইতে হইবে।]
2[(4) The tax lawyer mentioned in clauses (e) and (f) of sub-section (3) shall be a member of any registered tax lawyers association.]
3[***]
3[***]
(৬) নিম্নবর্ণিত বিষয়ে বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা:-
(6) The Board may make rules on the following matters, namely:-
(ক) কর আইনজীবী হিসাবে সনদ প্রাপ্তি ও বাতিল;
(a) obtaining and cancellation of certificate as a tax lawyer;
(খ) কর আইনজীবীর আচরণ-বিধি;
(b) code of conduct for tax lawyers;
(গ) কর আইনজীবী হিসাবে প্রতিনিধিত্বের অযোগ্যতা;
(c) disqualification for representation as a tax lawyer;
(ঘ) কর আইনজীবীর শৃঙ্খলা ও আপিল; এবং
(d) discipline and appeal of tax lawyers; and
(ঙ) কর আইনজীবী হিসাবে নিবন্ধন ও পরিচিতিপত্র প্রাপ্তি।
(e) registration and obtaining of identity card as a tax lawyer.