৩২৬। বিশেষ জজ কর্তৃক বিচার

অংশ ২২ : ফৌজদারি অপরাধ ও বিচার


৩২৬। (১) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যায়ের অধীন শাস্তিযোগ্য অপরাধ, ধারা ৩২২ এর অধীন অপরাধ ব্যতীত, Criminal Law Amendment Act, 1958 (Act No. XL of 1958) এর অধীন নিযুক্ত বিশেষ জজ কর্তৃক বিচার্য হইবে, যেন উক্ত অপরাধ উক্ত Act এর তফসিলভুক্ত একটি অপরাধ।

326. (1) Notwithstanding anything contained in the Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) or any other law, an offence punishable under this Chapter, except an offence under section 322, shall be triable by a Special Judge appointed under the Criminal Law Amendment Act, 1958 (Act No. XL of 1958), as if such offence were an offence included in the schedule of that Act.

(২) ধারা ৩২৪ এর বিধান সাপেক্ষে, উপকর কমিশনার কর্তৃক লিখিত অভিযোগের প্রেক্ষিতে, বিশেষ জজ, ধারা ৩২২ এর অধীন অপরাধ ব্যতীত, এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ করিতে পারিবেন।

(2) Subject to the provisions of section 324, upon a written complaint by a Deputy Commissioner, the Special Judge may take cognizance of any offence under this Act, except an offence under section 322, for trial.