৩০৯। বিবৃতি, আয়, ইত্যাদির গোপনীয়তা

অংশ ২১ : তথ্য সুরক্ষা


৩০৯। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয় সংবলিত সকল বিবরণ বা তথ্য গোপনীয় থাকিবে এবং উহা প্রকাশ করা যাইবে না, যথা:-

309. (1) Notwithstanding anything contained in any other law for the time being in force, subject to the provisions of this section, all particulars or information relating to the following matters shall be confidential and shall not be disclosed, namely:-

(ক) এই আইনের বিধানাবলির অধীন প্রস্তুতকৃত বিবৃতি, দাখিলকৃত রিটার্ন বা হিসাববিবরণী বা দলিলাদি;

(a) statements prepared, returns or statements of accounts or documents filed under the provisions of this Act;

(খ) অংশ ২২ এর অধীন গৃহীত কার্যধারা ব্যতীত এই আইনের অধীন কোনো কার্যধারা চলাকালীন প্রদত্ত কোনো সাক্ষ্য, হলফনামা বা জমাকৃত দলিলাদি; এবং

(b) any evidence, affidavit or documents submitted during any proceedings under this Act, except proceedings taken under Part 22; and

(গ) এই আইনের অধীন কোনো কার্যধারায় কর নির্ধারণ বা প্রত্যার্পন সম্পর্কিত কোনো কার্যক্রম।

(c) any activities relating to assessment or refund of tax in any proceedings under this Act.

(২) Evidence Act, 1872 (Act I of 1872), দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনে উল্লিখিত ক্ষেত্র ব্যতীত, কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষ এই আইনের অধীন কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো রিটার্ন, হিসাব বা দলিলাদি, বা এতদ্‌সংক্রান্ত কোনো অংশ, এই আইনের অধীন গৃহীত কার্যক্রম সংশ্লিষ্ট কোনো রেকর্ড, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কর্তৃক উপস্থাপনের নির্দেশ প্রদান বা এতদ্‌সংশ্লিষ্ট বিষয়ে সাক্ষ্য- প্রমাণ তলব করিতে পারিবে না।

(2) Notwithstanding anything contained in the Evidence Act, 1872 (Act I of 1872), the Corruption Prevention Commission Act, 2004 (Act No. V of 2004), or any other law for the time being in force, except in the cases mentioned in this Act, no court or other authority shall issue any direction for the production, or summon any evidence relating to, any return, account or document connected with any proceedings under this Act, or any part thereof, any record relating to proceedings taken under this Act, by any employee of the Republic.

(৩) উপ-ধারা (১) এবং (২) এর অধীন নিষেধাজ্ঞা নিম্নরূপ বিষয় প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, -

(3) The prohibitions under sub-sections (1) and (2) shall not apply to the disclosure of the following matters:-

(ক) কোনো কর্তৃপক্ষ কর্তৃক নিম্নবর্ণিত আইনসমূহের অধীন কোনো অপরাধের তদন্তের লক্ষ্যে জমাকৃত প্রয়োজনীয় কোনো কাগজাদি, বা কোনো বিবৃতি, রিটার্ন হিসাব, দলিলাদি, সাক্ষ্য, হলফনামা বা জমাকৃত বিষয়াদি:

(a) any necessary papers, or any statement, return, account, documents, evidence, affidavit or submitted matters filed for the purpose of investigation of any offence under the following laws by any authority:

(অ) Penal Code (Act No. XLV of 1860); বা

(i) Penal Code (Act No. XLV of 1860); or

(আ) দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন):

(ii) Corruption Prevention Commission Act, 2004 (Act No. V of 2004):

তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কোনো কাগজাদি, বা কোনো বিবৃতি, রিটার্ন হিসাব, দলিলাদি, সাক্ষ্য, হলফনামা বা জমাকৃত বিষয়াদি প্রকাশ বা প্রদানের বিষয়ে আমলি আদালত আদেশ করিবে কেবল সেইক্ষেত্রে উক্তরূপ প্রয়োজনীয় কোনো কাগজাদি, বা কোনো বিবৃতি, রিটার্ন হিসাব, দলিলাদি, সাক্ষ্য, হলফনামা বা জমাকৃত বিষয়াদি প্রকাশ বা প্রদান করা যাইবে;

Provided that, only in cases where the Magistrate Court orders the disclosure or production of such necessary papers, or any statement, return, account, documents, evidence, affidavit or submitted matters in the interest of investigation, such necessary papers, or any statement, return, account, documents, evidence, affidavit or submitted matters may be disclosed or produced;

(খ) এই আইনের অধীন কোনো অপরাধের বিচারের লক্ষ্যে জমাকৃত প্রয়োজনীয় কোনো কাগজাদি, বা কোনো বিবৃতি, রিটার্ন হিসাব, দলিলাদি, সাক্ষ্য, হলফনামা বা জমাকৃত বিষয়াদি;

(b) any necessary papers, or any statement, return, account, documents, evidence, affidavit or submitted matters filed for the purpose of trial of any offence under this Act;

(গ) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, এই আইন বাস্তবায়নের সহিত সম্পৃক্ত কোনো ব্যক্তির নিকট প্রয়োজনীয় বলিয়া বিবেচিত কোনো বিবরণ বা তথ্য, বা সরকারের পক্ষে বা বাংলাদেশ সদস্যভুক্ত এইরূপ কোনো আন্তর্জাতিক সংস্থায় কার্যরত কোনো বিশেষজ্ঞ ব্যক্তির নিকট প্রদত্ত কোনো বিষয়াদি;

(c) any particulars or information deemed necessary for the implementation of this Act to any person involved in the implementation of this Act, or any matters provided to any expert person working for the Government or in any international organization of which Bangladesh is a member;

(ঘ) কোনো আইনগত প্রক্রিয়ায় কোনো বিবরণ বা তথ্য অর্জনের জন্য এই আইনের অধীন নোটিশ বা কোনো পাওনা পুনরুদ্ধারের দাবি;

(d) any notice under this Act or claim for recovery of any dues for obtaining any particulars or information in any legal process;

(ঙ) বোর্ড বা তদকর্তৃক অনুমোদিত কোনো কর্মকর্তা, বা কমিশনার, সরকারের কোনো দপ্তর, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, কর্পোরেশন বা অন্য কোনো সংস্থার নিকট করদাতার কর বকেয়া দাবি পুনরুদ্ধার সংক্রান্ত কোনো কাগজাদি বিবরণী;

(e) any paper statements relating to recovery of taxpayer's tax arrears to the Board or any officer authorized by it, or Commissioner, any Government office, local authority, bank, corporation or any other organization;

(চ) এই আইন হইতে উদ্ভূত কোনো দেওয়ানি আদালত সংক্রান্ত কোনো কার্যধারার প্রয়োজনে উপস্থাপিত কোনো কাগজাদি বিবরণী এবং সরকার যাহার পক্ষভুক্ত;

(f) any paper statements presented for the purpose of any civil court proceedings arising from this Act and in which the Government is a party;

(ছ) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক সাংবিধানিক দায়িত্ব পালনের নিমিত্ত কোনো বিষয়াদি;

(g) any matters for the performance of constitutional duties by the Comptroller and Auditor-General of Bangladesh;

(জ) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক নিয়োগকৃত কোনো কর্মকর্তা বা বোর্ড কর্তৃক কর গ্রহণ বা প্রত্যর্পণ নিরীক্ষা সংক্রান্ত বিষয়াদি;

(h) any matters relating to audit of tax collection or refund by any officer appointed by the Comptroller and Auditor-General of Bangladesh or by the Board;

(ঝ) আয়কর বিভাগের কোনো কর্মচারীর আচরণ সংক্রান্ত বিষয়ে তদন্তকালীন সময়ে, তদন্ত পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংবিধানের অধীন প্রতিষ্ঠিত সরকারি কর্ম কমিশন এইরূপ তদন্ত হইতে সৃষ্ট কার্যাদি পালনকালে তখন তাহার নিকট উপস্থাপিতব্য বিষয়াদি;

(i) any matters to be presented to the person responsible for conducting the investigation or the Public Service Commission established under the Constitution during the investigation into the conduct of any employee of the Income Tax Department while performing duties arising from such investigation;

(ঞ) আয়কর কার্যক্রম সংক্রান্ত বিষয়ে কোনো কর আইনজীবীর বিরুদ্ধে আনীত অসদাচরণ সংক্রান্ত কার্যধারার তদন্তের সহিত সংশ্লিষ্ট কোনো বিষয়াদি যাহা উক্ত আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষের নিকট উপস্থাপিতব্য বিষয়াদি উপস্থাপন করা হইয়াছে;

(j) any matters connected with the investigation of misconduct proceedings brought against any tax lawyer in matters relating to income tax operations, which have been presented to any authority empowered to take punitive measures against such lawyer;

(ট) কোনো গণকর্মচারী কর্তৃক এইরূপ কোনো বিষয়াদি, যেখানে Stamp Act, 1899 (Act II of 1899) এর অধীন অপর্যাপ্ত স্ট্যাম্প ডিউটিসহ দলিলাদি দাখিল সংক্রান্ত বিষয়ে আইনগত কার্যসম্পাদন করিতে হয়;

(k) any such matters by a public servant where legal actions are to be taken regarding filing of documents with insufficient stamp duty under the Stamp Act, 1899 (Act II of 1899);

(ঠ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের বাহিরের কোনো দেশের সরকারের মধ্যে দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তি সম্পাদন করিয়াছে, উক্ত সরকার কর্তৃক অনুমোদিত কর্মচারীর সহিত এবং যেইক্ষেত্রে রাজস্ব ফাঁকি রোধকল্পে সংশ্লিষ্ট তথ্য উক্ত চুক্তি অনুযায়ী প্রকাশযোগ্য;

(l) with an officer authorized by the Government of any country outside Bangladesh with which the Government of the People's Republic of Bangladesh has concluded an agreement for the avoidance of double taxation, and where relevant information is disclosable under such agreement for the prevention of revenue evasion;

(ড) সরকার কর্তৃক কোনো কর্মকর্তাকে কোনো প্রদেয় কর আদায় বা ইহার দ্বারা ধার্যকৃত কোনো কর আদায় সংক্রান্ত উদ্দেশ্য পূরণকল্পে;

(m) to any officer by the Government for the purpose of collection of any payable tax or any tax assessed by it;

(ঢ) Excise and Salt Act, 1944 (Act No. I of 1944), দান কর আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২২ নং আইন), Customs Act, 1969 (Act No. IV of 1969), মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) প্রয়োগের উদ্দেশ্যে প্রয়োজন হইতে পারে এইরূপ কোনো ক্ষমতা;

(n) any such powers as may be necessary for the application of the Excise and Salt Act, 1944 (Act No. I of 1944), the Gift Tax Act, 1990 (Act No. XXII of 1990), the Customs Act, 1969 (Act No. IV of 1969), the Value Added Tax and Supplementary Duty Act, 2012 (Act No. XLVII of 2012);

(ণ) কোনো নির্দিষ্ট বিষয়াদি, উপযুক্ত কর্তৃপক্ষের নিকট, যেইক্ষেত্রে কোনো সময়ের জন্য কার্যকর কোনো আইনের কোনো বিধান মোতাবেক কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট আয়বর্ষে বা আয়বর্ষসমূহে আয়কর নির্ধারণ করা হইয়াছে কিনা তাহা নির্ধারণ করিবার প্রয়োজনীয়তা সাপেক্ষে;

(o) any specified matters, to the appropriate authority, subject to the necessity of determining whether income tax has been assessed for any particular income year or years of a person according to any provision of any law in force for any period;

(ত) গণকর্মচারীর আচরণ ও এতদসংক্রান্ত বিষয়াদি তদন্তের উদ্দেশ্যে সরকারের কোনো কর্মকর্তা বা বিভাগের কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় কোনো তথ্য;

(p) any necessary information for the performance of functions of any officer or department of the Government for the purpose of investigation of the conduct of public servants and related matters;

(থ) মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন সম্পর্কিত প্রসিকিউশন অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হইলে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন সংক্রান্ত তদন্তের উদ্দেশ্যে প্রয়োজনীয় কোনো তথ্য;

(q) any necessary information for the purpose of investigation of money laundering and terrorist financing, if requested by the authority responsible for approving prosecution related to money laundering and terrorist financing;

(দ) Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) এর section 19 এর sub-section (2) এর অধীন কোনো আদেশের প্রয়োজন অনুসারে উক্তরূপ কোনো বিবরণ বা তথ্যাদি বা বিষয়াদি;

(r) any such particulars or information or matters as required by any order under sub-section (2) of section 19 of the Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947);

(ধ) এইরূপ কোনো তথ্য যাহা করদাতা কর্তৃক দাখিলকৃত বা প্রদর্শিত হয় নাই কিন্তু এই আইনের অধীন পরিচালিত কোনো কার্যধারা চলাকালে উদ্‌ঘাটিত হইয়াছে;

(s) any information which has not been filed or produced by the taxpayer but has been discovered during any proceedings conducted under this Act;

(ন) এই আইনের কোনো বিধানানুযায়ী কোন রিটার্ন, বিবরণী বা প্রত্যয়ন দাখিল, প্রদর্শন ও যাচাইয়ের জন্য বলা হইয়াছে;

(t) any return, statement or certificate which is required to be filed, produced and verified under any provision of this Act;

(প) এতদুদ্দেশ্যে প্রণীত বিধিমালার অধীন প্রস্তুতকৃত সর্বোচ্চ করদাতার তালিকা।

(u) the list of top taxpayers prepared under the rules made for this purpose.

(৪) এই ধারার কোনো বিধান কোনো আদালতে দলিলাদি, ঘোষণাপত্র বা হলফনামা দাখিল বা ধারা ১৯২ এর অধীন গণকর্মচারী কর্তৃক প্রদত্ত কোনো বিবৃতি বা বিবৃতির জবানবন্দি প্রমাণাদির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

(4) Nothing in this section shall apply to the production of documents, declarations or affidavits in any court, or to any statement or testimony of statements given by a public servant under section 192.

(৫) এই ধারার অধীন কোনো ব্যক্তির নিকট সরবরাহকৃত কোনো তথ্য এবং কোনো ব্যক্তি বা তাহার নিয়ন্ত্রণাধীন কর্মচারী উক্ত তথ্য সম্পর্কে, এইরূপ দায় সাপেক্ষে, যেন তিনি গণকর্মচারী হইলে কোনো অধিকার, বিশেষাধিকার, দায় এবং দায়িত্ব এই আইনের বিধানাবলির আলোকে যথাযথভাবে পালন করিতে হইবে।

(5) Any information supplied to any person under this section and any person or employee under his control in relation to such information shall, subject to such liability, as if he were a public servant, properly exercise any right, privilege, liability and duty in light of the provisions of this Act.

(৬) এই উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো তথ্য প্রকাশের নিষেধাজ্ঞা উক্ত বিবৃতি প্রস্তুতকারী, রিটার্ন প্রস্তুতকারী, হিসাব বা প্রস্তুতকৃত দলিলাদি, প্রদত্ত সাক্ষ্য বা হলফনামা বা উপস্থাপিত তথ্য, যাহাই হউক না কেন, স্বেচ্ছা ঘোষণার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

(6) The prohibition on disclosure of any information mentioned in this sub-section (1) shall not apply to voluntary disclosure by the preparer of such statement, preparer of return, accounts or prepared documents, given evidence or affidavit or presented information, whichever it may be.