৩০৫। মতৈক্যের ফলাফল

অংশ ২০ : রিভিশন, আপিল ও রেফারেন্স


৩০৫। (১) এই আইনের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৩০৪ এর উপ-ধারা (৯) এর অধীন সম্পাদিত সমঝোতা উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক হইবে এবং উহার বিরুদ্ধে করদাতা বা কোনো আয়কর কর্তৃপক্ষ কোনো কর্তৃপক্ষ, ট্রাইব্যুনাল বা আদালতে আপত্তি উত্থাপন করিতে পারিবে না।

305. (1) Notwithstanding anything contained in any other provision of this Act, a settlement made under sub-section (9) of section 304 shall be binding on both parties and no objection shall be raised against it by the taxpayer or any income tax authority before any authority, Tribunal or Court.

(২) ধারা ৩০৪ এর অধীন নিষ্পন্নকৃত মতৈক্যের ক্ষেত্রে উহাতে উল্লিখিত বিষয় চূড়ান্ত হইবে এবং মতৈক্য বহির্ভূত কোনো বিষয়ে, এই আইনের অধীন যেকোনো কার্যধারায় পুনঃউন্মোচন করা যাইবে।

(2) In the case of a settlement reached under section 304, the matters stated therein shall be final, and any matter not covered by the settlement may be reopened in any proceeding under this Act.