২৯৯। (১) সংশ্লিষ্ট কর কমিশনার, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে আবেদনকারী করদাতার সহিত মধ্যস্থতা করিবার জন্য, উপকর কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো আয়কর কর্তৃপক্ষকে, অতঃপর আয়কর প্রতিনিধি বলিয়া উল্লিখিত, মনোনীত করিতে পারিবেন।
299. (1) The concerned Commissioner of Taxes may nominate any income tax authority not below the rank of Deputy Commissioner of Taxes, hereinafter referred to as the income tax representative, to mediate with the taxpayer applying for alternative dispute resolution.
(২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত আয়কর প্রতিনিধি বিকল্প বিরোধ নিষ্পত্তির সকল মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশগ্রহণ করিবেন এবং মতৈক্যে উপনীত হইলে উক্ত মধ্যস্থতা প্রক্রিয়ার সমঝোতাপত্রে স্বাক্ষর প্রদান করিবেন।
(2) The income tax representative nominated under sub-section (1) shall participate in all mediation proceedings of the alternative dispute resolution and shall sign the settlement agreement if a settlement is reached.