২৯৮। (১) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, একজন করদাতা আপিল আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনাল বা সুপ্রীম কোর্টের যেকোনো বিভাগে নিষ্পন্নাধীন বিরোধ, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির জন্য আবেদন করিতে পারিবেন।
298. (1) Subject to the provisions of sub-section (4), a taxpayer may apply for resolution of a dispute pending before an Appellate Income Tax Authority or the Taxes Appellate Tribunal or any Division of the Supreme Court through the alternative dispute resolution process.
(২) সুপ্রীম কোর্টের যেকোনো বিভাগে কোনো বিরোধ নিষ্পন্নাধীন থাকিলে, করদাতাকে উপ-ধারা (১) এর অধীন আবেদন দাখিলের পূর্বে আদালতের অনুমতি গ্রহণ করিতে হইবে:
(2) Where a dispute is pending before any Division of the Supreme Court, the taxpayer shall obtain the permission of the Court before filing an application under sub-section (1):
তবে শর্ত থাকে যে, কোনো বিরোধ লইয়া রিট করা হইলে উক্ত বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা যাইবে না।
Provided that, no dispute in respect of which a writ has been filed shall be resolved through the alternative dispute resolution process.
(৩) বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন-
(3) The application for alternative dispute resolution shall-
(ক) নির্ধারিত ফরমে, সময়ে এবং ফি প্রদানপূর্বক প্রত্যয়ন করিয়া দাখিল করিতে হইবে;
(a) be made in the prescribed form, within the prescribed time and upon payment of the prescribed fee;
(খ) সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার বরাবর দাখিল করিতে হইবে।
(b) be filed with the Registrar of the concerned Appellate Income Tax Authority or the Taxes Appellate Tribunal or, as the case may be, the Supreme Court.
(৪) করদাতা আবেদনপত্রের সহিত সংশ্লিষ্ট কাগজপত্র, দলিলাদি এবং আইনগত ভিত্তি ও প্রকৃত ঘটনা সম্বলিত বিবৃতি দাখিল করিবেন।
(4) The taxpayer shall file along with the application the relevant papers, documents and a statement of the legal basis and factual circumstances.
(৫) কোনো করদাতা কোনো আয়বর্ষের রিটার্ন দাখিল করিয়া থাকিলে, তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন দাখিলের যোগ্য হইবেন না যদি না উক্ত আয়বর্ষে 1[স্বীকৃত করদায়] পরিশোধ না করিয়া থাকেন।
(5) A taxpayer who has filed a return for any income year shall not be eligible to file an application for alternative dispute resolution unless he has paid the 1[admitted tax] for that income year.