২৯৬। সংজ্ঞা

অংশ ২০ : রিভিশন, আপিল ও রেফারেন্স


২৯৬। এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে,-

296. In this Chapter, unless there is anything repugnant in the subject or context,-

(১) "অনুমোদিত প্রতিনিধি" অর্থ ধারা ৩২৭ এর উপ-ধারা (২)-এ উল্লিখিত 1[অনুমোদিত] প্রতিনিধি;

(1) "approved representative" means an 1[approved] representative referred to in sub-section (2) of section 327;

(২) "বেঞ্চ" অর্থ কর আপিল ট্রাইবুনালের বেঞ্চ;

(2) "Bench" means a Bench of the Taxes Appellate Tribunal;

(৩) "কমিশনারের প্রতিনিধি" অর্থ এই অধ্যায়ের অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব করিবার লক্ষ্যে ধারা ৪ এর অধীন আয়কর কর্তৃপক্ষসমূহের মধ্য হইতে কর কমিশনার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(3) "Commissioner's representative" means any officer empowered by the Commissioner of Taxes from among the income tax authorities under section 4 to represent in the alternative dispute resolution process under this Chapter;

(৪) "আদালত" অর্থ সুপ্রীম কোর্ট;

(4) "Court" means the Supreme Court;

(৫) "বিরোধ" অর্থ নিম্নবর্ণিত বিষয়ে কোনো করদাতার কোনো অভিযোগ-

(5) "dispute" means any grievance of a taxpayer regarding-

(ক) রিটার্নে করদাতা কর্তৃক ঘোষিত আয়কর নিরূপণের পরিমাণ সংশ্লিষ্ট বৎসরের আয় হইতে অধিক হইলে; অথবা

(a) the amount of income tax determined in the return filed by the taxpayer being greater than the income of the relevant year; or

(খ) অংশ ২০ এর দ্বিতীয় অধ্যায়ের অধীন আপিল কর্তৃপক্ষের আদেশের ফলে আয়কর নিরূপণের পরিমাণ রিটার্নে করদাতা কর্তৃক ঘোষিত আয়কর নিরূপণের পরিমাণ হইতে অধিক হইলে।

(b) the amount of income tax determined as a result of an order of an appellate authority under Chapter Two of Part 20 being greater than the amount of income tax declared by the taxpayer in the return.