২৮৫। কমিশনারের রিভিশনের ক্ষমতা

অংশ ২০ : রিভিশন, আপিল ও রেফারেন্স


২৮৫। (১) কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে, এই আইনের অধীন তাহার অধীক্ষেত্রাধীন অধস্তন কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো কার্যক্রমের প্রেক্ষিতে প্রদত্ত আদেশের রেকর্ডপত্র তলব করিতে পারিবেন এবং যেইরূপ প্রয়োজনীয় বিবেচনা করিবেন সেইরূপ অনুসন্ধান করিয়া বা করিবার ব্যবস্থা গ্রহণের পর এই আইনের বিধানাবলি সাপেক্ষে, তৎসম্পর্কে যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেইরূপ আদেশ জারি করিতে পারিবেন, তবে করদাতার স্বার্থের হানিকর কোনো আদেশ জারি করা যাইবে না।

285. (1) The Commissioner may, on the application of a taxpayer, call for and examine the record of any order passed by any authority subordinate to him under this Act, and after making such inquiry or causing such inquiry to be made and after giving the taxpayer an opportunity of being heard, pass such order thereon as he thinks fit, subject to the provisions of this Act, but no order prejudicial to the interests of the taxpayer shall be passed.

(২) এই আইনের অধীন কমিশনারের অধীক্ষেত্রাধীন অধস্তন কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ রিভিশনের আবেদন এইরূপ আদেশ করদাতার অবহিত হইবার ৬০ (ষাট) দিনের মধ্যে অথবা উক্ত ৬০ (ষাট) দিনের মধ্যে আবেদন দাখিল করিতে না পারিবার যুক্তিসঙ্গত কারণ ছিল মর্মে সন্তুষ্ট হইয়া কমিশনার কর্তৃক কোনো সময় বর্ধিত করা হইলে উক্তরূপ বর্ধিত সময়ের মধ্যে দাখিল করিতে হইবে।

(2) An application for revision of an order passed by any authority subordinate to the Commissioner under this Act shall be made within 60 (sixty) days from the date on which the taxpayer is informed of such order, or within such extended time as the Commissioner may allow, if satisfied that the taxpayer had sufficient cause for not making the application within the said 60 (sixty) days.

(৩) কমিশনার উপ-ধারা (১) এর অধীন তাহার ক্ষমতা নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রয়োগ করিবেন না, যথা:-

(3) The Commissioner shall not exercise his power under sub-section (1) in the following cases, namely:-

(ক) যেইক্ষেত্রে অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা কমিশনার (আপিল) এর নিকট বা আপিল ট্রাইব্যুনালে আপিল করা হয় এবং যদি এইরূপ আপিলের সময় উত্তীর্ণ না হয় অথবা করদাতা তাহার আপিল করিবার অধিকার পরিত্যাগ না করেন; এবং

(a) where an appeal lies to the Additional Commissioner of Taxes (Appeals) or Commissioner (Appeals) or to the Appellate Tribunal and the time for filing such appeal has not expired or the taxpayer has not waived his right of appeal; and

(খ) যেইক্ষেত্রে অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা কমিশনার (আপিল) বা আপিল ট্রাইব্যুনালের নিকট আপিলের বিষয়ে আদেশ অপেক্ষমান।

(b) where an order is pending in appeal before the Additional Commissioner of Taxes (Appeals) or Commissioner (Appeals) or the Appellate Tribunal.

1[(৪) উপ-ধারা (১) এর অধীন কোনো আবেদন বিবেচিত হইবে না, যদি না—

1[(4) No application under sub-section (1) shall be considered unless—

(ক) আবেদনের সহিত ২০০ (দুইশত) টাকা ফি প্রদান করা হয়; এবং

(a) a fee of 200 (two hundred) Taka is paid with the application; and

(খ) স্বীকৃত করদায় পরিশোধ করা হয়।]

(b) the admitted tax is paid.]

(৫) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, কমিশনার কর্তৃক অসম্মতি জ্ঞাপনসূচক কোনো আদেশ করদাতার স্বার্থের হানিকর হিসাবে জারি করা হইবে না।

(5) For the purposes of this section, an order rejecting an application shall not be deemed to be an order prejudicial to the taxpayer.

(৬) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন কোনো রিভিশনের আবেদন করা হইলে যদি কমিশনার উক্ত আবেদন দাখিলের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে এতদ্বিষয়ে কোনো আদেশ প্রদানে ব্যর্থ হন, তবে উক্ত রিভিশন অনুমোদিত হইয়াছে মর্মে গণ্য হইবে।

(6) Notwithstanding anything contained in this Act, where an application for revision under sub-section (1) is made and the Commissioner fails to pass any order thereon within 60 (sixty) days from the date of filing such application, the revision shall be deemed to have been allowed.

(৭) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, অতিরিক্ত কর কমিশনার (আপিল) সেই কর কমিশনারের অধস্তন কর্তৃপক্ষ হিসাবে গণ্য হইবেন যাহার অধস্তন উপকর কমিশনার দ্বারা পুনর্বিবেচনাধীন আপিলের বিষয়বস্তু আদেশ প্রদত্ত হইয়াছে।

(7) For the purposes of this section, an Additional Commissioner of Taxes (Appeals) shall be deemed to be an authority subordinate to the Commissioner of Taxes whose subordinate Deputy Commissioner of Taxes passed the order which was the subject matter of the appeal reconsidered by him.