৪। এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত আয়কর কর্তৃপক্ষ থাকিবে, যথা:-
For the purposes of this Act, there shall be the following Income Tax Authorities, namely:-
(ক) জাতীয় রাজস্ব বোর্ড;
(a) National Board of Revenue;
(খ) মুখ্য কর কমিশনার;
(b) Chief Commissioner of Taxes;
(গ) মহাপরিচালক (পরিদর্শন);
(c) Director General (Inspection);
(ঘ) কর কমিশনার (আপিল);
(d) Commissioner of Taxes (Appeal);
(ঙ) কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট);
(e) Commissioner of Taxes (Large Taxpayer Unit);
(চ) মহাপরিচালক (প্রশিক্ষণ);
(f) Director General (Training);
(ছ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(g) Director General (Central Intelligence Cell);
(জ) কর কমিশনার;
(h) Commissioner of Taxes;
(ঝ) অতিরিক্ত কর কমিশনার যিনি অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা 1[পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)], 2[পরিচালক (প্রশিক্ষণ)], অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার;
(i) Additional Commissioner of Taxes who is Additional Commissioner of Taxes (Appeal) or 1[Director (Central Intelligence Cell)], 2[Director (Training)], Additional Director General (Inspection) or Inspecting Additional Commissioner of Taxes;
(ঞ) যুগ্মকর কমিশনার যিনি যুগ্মকর কমিশনার (আপিল), 3[যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ)], 4[যুগ্মপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)], 5[যুগ্ম মহাপরিচালক (পরিদর্শন)] বা পরিদর্শী যুগ্মকর কমিশনার;
(j) Joint Commissioner of Taxes who is Joint Commissioner of Taxes (Appeal), 3[Joint Director (Training)], 4[Joint Director (Central Intelligence Cell)], 5[Joint Director General (Inspection)] or Inspecting Joint Commissioner of Taxes;
(ট) উপকর কমিশনার 6[, উপ মহাপরিচালক (পরিদর্শন), উপপরিচালক (প্রশিক্ষণ)] 7[বা উপপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)];
(k) Deputy Commissioner of Taxes 6[, Deputy Director General (Inspection), Deputy Director (Training)] 7[or Deputy Director (Central Intelligence Cell)];
(ঠ) কর কমিশনার কর্তৃক তাহার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারগণের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকোভারি অফিসার;
(l) Tax Recovery Officer nominated by the Commissioner of Taxes from amongst the Deputy Commissioners of Taxes within his jurisdiction;
(ড) সহকারী কর কমিশনার 8[, সহকারী মহাপরিচালক (পরিদর্শন), সহকারী পরিচালক (প্রশিক্ষণ)] 9[বা সহকারী পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)];
(m) Assistant Commissioner of Taxes 8[, Assistant Director General (Inspection), Assistant Director (Training)] 9[or Assistant Director (Central Intelligence Cell)];
(ঢ) অতিরিক্ত সহকারী কর কমিশনার; এবং
(n) Additional Assistant Commissioner of Taxes; and
(ণ) কর পরিদর্শক।
(o) Tax Inspector.