২৭২। (১) এই আইনের অধীন কোনো কার্যক্রম চলাকালে, কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো ব্যক্তি, উক্ত কার্যক্রমে কিংবা একই আয়বর্ষের কর নির্ধারণ সম্পর্কিত পূর্ববর্তী কোনো কার্যক্রমে তাহার আয়, সম্পদ, দায়, ব্যয়ের তথ্য বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যাহা করদাতার প্রদেয় অঙ্কের সহিত সম্পর্কযুক্ত তাহা অসত্য পরিমাণে প্রদর্শনের মাধ্যমে এই আইনের অধীন প্রদেয় অঙ্কের ফাঁকি দিয়েছেন, তাহা হইলে উক্ত কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির 1[ক এর সমপরিমাণ জরিমানা আরোপ করিবে, যেইক্ষেত্রে-
272. (1) If during any proceeding under this Act, the proceeding conducting authority is satisfied that any person has evaded any amount payable under this Act by disclosing an inaccurate amount of his income, asset, liability, expense information or any other material information relevant to the amount payable by the taxpayer in that proceeding or in any prior proceeding relating to assessment of tax for the same income year, then the proceeding conducting authority shall impose on such person a penalty equal to [A, where-
ক = ফাঁকি দেওয়া অঙ্ক × ১০% × খ,
A = Evaded Amount × 10% × B,
খ = যেই করবর্ষে কর ফাঁকি সংঘটিত হইয়াছে সেই করবর্ষ হইতে উক্ত কর ফাঁকির বিষয়টি যেই করবর্ষে উদঘাটিত হইয়াছে সেই করবর্ষসহ মোট বৎসর]।
B = The total number of years from the tax year in which the tax evasion occurred to the tax year in which such tax evasion is discovered, inclusive].
(২) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-
(2) For the purposes of this section,-
(ক)"কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ" বলিতে-
(a) "proceeding conducting authority" means-
(অ) কমিশনার পদের নিম্নে নহে এইরূপ আয়কর কর্তৃপক্ষকে বুঝাইবে; এবং
(i) an income tax authority not below the rank of Commissioner; and
(আ) কর আপিল ট্রাইব্যুনালকে বুঝাইবে;
(ii) the Tax Appeal Tribunal;
(খ)"ফাঁকি দেওয়া অঙ্ক" বলিতে কোনো করবর্ষে গ-ঘ কে বুঝাইবে,
(b) "evaded amount" means, in any tax year, C-D,
যেইক্ষেত্রে-
where-
গ = যদি আয়, সম্পদ, দায়, ব্যয় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য অসত্য পরিমাণে প্রদর্শন করা না হইত তাহা হইলে কোনো করবর্ষে প্রদেয় কর ও অন্যান্য অঙ্ক,
C = The tax and other amounts payable in any tax year if the income, asset, liability, expense or other material information had not been disclosed in an inaccurate amount,
ঘ = সংশ্লিষ্ট করবর্ষে প্রকৃত পরিশোধিত অঙ্ক।
D = The amount actually paid in the relevant tax year.