২৬৭। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করিবার জরিমানা

অংশ ১৯ : জরিমানা


২৬৭। (১) যেইক্ষেত্রে স্পর্শযোগ্য (tangible) সম্পত্তি ভাড়া হইতে আয় নাই এইরূপ কোনো ব্যক্তি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, ধারা ৭২ এর উপ-ধারা (৩) অনুসারে বা উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিপালনে ব্যর্থ হন, সেইক্ষেত্রে উপকর কমিশনার তাহার উপর নিম্নবর্ণিতভাবে জরিমানা আরোপ করিতে পারিবেন, যথা:-

267. (1) Where a person who has no income from rent of tangible property, without reasonable cause, fails to comply with the provisions of sub-section (3) of section 72 or any order or rules made for the purposes of that section, the Upokar Commissioner may impose a penalty on him in the following manner, namely:-

(ক) তাহার প্রদেয় করের অনধিক দেড়গুণ পরিমাণ; এবং

(a) an amount not exceeding one and a half times the tax payable by him; and

(খ) উক্ত ব্যক্তির মোট করমুক্ত আয় সীমার মধ্যে হইলে ৫ (পাঁচ) হাজার টাকা।

(b) 5 (five) thousand Taka if such person's total income is within the tax-free income limit.

(২) যেইক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হইতে আয় রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, ধারা ৭২ এর উপ-ধারা (৩) অনুসারে বা উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিপালনে ব্যর্থ হন, সেইক্ষেত্রে উপকর কমিশনার তাহার উপর স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হইতে অর্জিত আয়ের জন্য প্রদেয় করের ৫০% (পঞ্চাশ শতাংশ) বা ৫ (পাঁচ) হাজার টাকা, দু’টির মধ্যে যাহা অধিক, সেই পরিমাণ জরিমানা আরোপ করিতে পারিবেন।

(2) Where a person who has income from rent of tangible property, without reasonable cause, fails to comply with the provisions of sub-section (3) of section 72 or any order or rules made for the purposes of that section, the Upokar Commissioner may impose on him a penalty of 50% (fifty percent) of the tax payable on the income derived from the rent of tangible property or 5 (five) thousand Taka, whichever is greater.