২৬০। (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, যেইক্ষেত্রে কোনো অনিবাসী স্বত্বাধিকারী বা ভাড়াকারী হিসাবে (অতঃপর এই ধারায় প্রিন্সিপাল হিসাবে উল্লিখিত) বিমান পরিবহণ ব্যবসা পরিচালনা করেন, এবং তাহার স্বত্বাধীন বা ভাড়াকৃত বিমান বাংলাদেশের কোনো বিমানবন্দরে 1[বা বাংলাদেশের বাহিরের কোনো বিমানবন্দরে] আগমন করে, সেইক্ষেত্রে উক্ত বিমানবন্দর হইতে বিমানটিতে আরোহিত যাত্রী, গবাদি পশু, ডাক বা মালামাল পরিবহণ বাবদ গৃহীত অর্থের সমষ্টি প্রিন্সিপাল কর্তৃক উক্ত ব্যবসা হইতে বাংলাদেশে অর্জিত আয় হিসাবে বিবেচিত হইবে, যাহা এই আইনের অধীন তাহার ‘ব্যবসা হইতে আয়’ খাতে করযোগ্য হইবে এবং উক্ত আয়ের উপর ৩% (তিন শতাংশ) হারে কর আরোপিত হইবে।
260. (1) Notwithstanding anything contained in any other provision of this Act, where a non-resident, as owner or charterer (hereinafter in this section referred to as the principal), carries on the business of air transport, and his owned or chartered aircraft arrives at any airport in Bangladesh 1[or at any airport outside Bangladesh], the aggregate of the amounts received for the carriage of passengers, livestock, mail or goods shipped on the aircraft from such airport shall be deemed to be the income accrued in Bangladesh to the principal from such business, which shall be chargeable to tax under the head "Income from Business" under this Act, and tax shall be levied on such income at the rate of 3% (three percent).
(২) প্রিন্সিপাল বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো এজেন্ট প্রতি ৩ (তিন) মাসের জন্য রিটার্ন প্রস্তুত করিবেন এবং উপকর কমিশনারের নিকট তাহা প্রত্যেক অর্থবৎসরে র প্রতি ৩ (তিন) মাসের শেষ দিন, অর্থাৎ পর্যায়ক্রমে ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর, ৩১ মার্চ ও ৩০ জুন, হইতে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে নিম্নবর্ণিত তথ্যাদি প্রদর্শন করিয়া দাখিল করিবে, যথা:-
(2) The principal or any agent authorised by him for this purpose shall prepare a return for every 3 (three) months and submit it to the Deputy Commissioner of Taxes within 45 (forty-five) days from the last day of each quarter of every financial year, that is to say, 30th September, 31st December, 31st March and 30th June respectively, showing the following information, namely:-
(ক) 2[বাংলাদেশের কোনো] বিমানবন্দর হইতে বিমানে আরোহিত যাত্রী, গবাদি পশু, ডাক বা মালামাল পরিবহণ বাবদ প্রিন্সিপাল বা তাহার পক্ষে কোনো ব্যক্তিকে, বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে, পরিশোধিত বা প্রদেয় অর্থের পরিমাণ; এবং
(a) the amount paid or payable in or outside Bangladesh to the principal or any person on his behalf for the carriage of passengers, livestock, mail or goods shipped on the aircraft from 2[any] airport in Bangladesh; and
(খ) বাংলাদেশের বাহিরের কোনো বিমানবন্দর হইতে যাত্রী, গবাদি পশু, ডাক বা মালামাল পরিবহণ বাবদ প্রিন্সিপাল বা তাহার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরে গৃহীত বা গৃহীত হইবে বলিয়া বিবেচিত অর্থের পরিমাণ।
(b) the amount received, or deemed to be received, in Bangladesh by the principal or on his behalf for the carriage of passengers, livestock, mail or goods shipped from any airport outside Bangladesh.
(৩) রিটার্ন প্রাপ্তির পর উপকর কমিশনার যেইরূপ প্রয়োজনীয় বিবেচনা করিবেন সেইরূপ বিবরণাদি, হিসাব বা দলিলাদি তলবক্রমে উপ-ধারা (২) এ উল্লিখিত মোট অর্থের পরিমাণ নির্ধারণ করিবেন এবং উপ-ধারা (১) এ বর্ণিত পদ্ধতিতে কর আরোপ করিতে পারিবেন।
(3) Upon receipt of the return, the Deputy Commissioner of Taxes shall, by calling for such particulars, accounts or documents as he deems necessary, determine the total amount referred to in sub-section (2) and may levy the tax in the manner described in sub-section (1).
(৪) যেইক্ষেত্রে প্রিন্সিপাল উপ-ধারা (১) এর অধীন প্রদেয় কর ৩ (তিন) মাসের অধিক সময়ের জন্য পরিশোধ করিতে ব্যর্থ হন, সেইক্ষেত্রে কর কমিশনার উক্ত বিমানের ছাড়পত্র মঞ্জুর করিবার এখতিয়ারসম্পন্ন কর্তৃপক্ষ বরাবর প্রিন্সিপালের নাম ও তৎকর্তৃক প্রদেয় করের পরিমাণ উল্লেখক্রমে একটি সার্টিফিকেট ইস্যু করিবেন এবং উক্ত কর্তৃপক্ষ সার্টিফিকেট প্রাপ্তির পর উক্ত প্রিন্সিপালের স্বত্বাধীন বা ভাড়াকৃত বিমানকে প্রদেয় কর পরিশোধ না করা পর্যন্ত বাংলাদেশের কোনো বিমান বন্দর ত্যাগের ছাড়পত্র মঞ্জুর করিবে না।
(4) Where the principal fails to pay the tax payable under sub-section (1) for a period exceeding 3 (three) months, the Commissioner of Taxes shall issue a certificate to the authority competent to grant clearance to the aircraft stating the name of the principal and the amount of tax payable by him, and upon receipt of the certificate, such authority shall not grant clearance to any aircraft owned or chartered by such principal to leave any airport in Bangladesh until the tax payable is paid.
(৫) উপ-ধারা (৩) এর অধীন নিরূপিত প্রাপ্তির সমষ্টিগত অর্থের বিপরীতে কোনো খরচ অনুমোদনের প্রয়াসে এই আইনের অন্য কোনো কিছুকে এখানে ব্যাখ্যা করা যাইবে না।
(5) Nothing in this Act shall be construed to allow any expenditure against the aggregate amount of receipts determined under sub-section (3).
(৬) এই ধারার অধীন পরিশোধিত কর, এই আইনের অধীন চূড়ান্ত করদায় হিসাবে বিবেচিত হইবে এবং করদাতা কর্তৃক ধারা 3[১৬৬] এর অধীন রিটার্ন দাখিল আবশ্যক হইবে না, অথবা তিনি উক্ত রিটার্নের ভিত্তিতে কোনো কর প্রত্যর্পণ বা সমন্বয় দাবি করিতে পারিবেন না।
(6) The tax paid under this section shall be treated as the final tax liability under this Act, and the assessee shall not be required to file a return under section 3[166], nor shall he be entitled to claim any refund or adjustment on the basis of such return.