২৫৮। অবলুপ্তির প্রক্রিয়াধীন প্রাইভেট কোম্পানির করের জন্য লিকুইডেটরের দায়

অংশ ১৭ : এজেন্সি, প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি


২৫৮। (১) আদালতের আদেশের মাধ্যমে বা অন্য কোনোভাবে অবলুপ্ত (wound up) কোনো প্রাইভেট কোম্পানির লিকুইডেটর, তাহার লিকুইডেটর হিসাবে নিযুক্ত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তাহার নিযুক্তির বিষয়ে যে উপকর কমিশনারের অধীন উক্ত কোম্পানির কর নির্ধারণের অধিক্ষেত্র রহিয়াছে তাহার নিকট নোটিশ প্রদান করিবেন।

258. (1) The liquidator of a private company which is wound up by an order of the court or otherwise shall, within 30 (thirty) days of his appointment as liquidator, give notice of his appointment to the Deputy Commissioner of Taxes under whose jurisdiction the assessment of the company lies.

(২) উপকর কমিশনার উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্তির তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে, তাহার নিজস্ব বিবেচনায় আবশ্যকীয় তথ্যাদি তলব অথবা প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে, কোম্পানি কর্তৃক উক্ত সময়ে অথবা উক্ত সময়ের পরে প্রদেয় কর পরিশোধের জন্য তাহার মতে যেই পরিমাণ অর্থের প্রয়োজন হইবে সেই সম্পর্কে লিকুইডেটরকে অবগত করিবেন।

(2) The Deputy Commissioner of Taxes shall, within 3 (three) months of the date of receipt of the notice under sub-section (1), after calling for such information as he deems necessary or making such inquiry as may be necessary, inform the liquidator of the amount which, in his opinion, would be sufficient to provide for any tax payable by the company at the time or thereafter.

(৩) উপ-ধারা (২) এর অধীন অবগত হইবার পর লিকুইডেটর নোটিশে উল্লিখিত করের সমপরিমাণ অর্থ পৃথক করিয়া রাখিবেন এবং উক্ত অর্থ পৃথক করিবার পূর্বে, কোম্পানি অবলুপ্তির তারিখে কোম্পানি কর্তৃক প্রদেয় কর পরিশোধ অথবা যে সকল ঋণ পরিশোধের ক্ষেত্রে আইন অনুযায়ী সরকারি পাওনার পরিশোধ অপেক্ষা অগ্রাধিকার প্রাপ্য, তাহাদের অর্থ পরিশোধের নিরাপত্তা প্রদানের উদ্দেশ্য ব্যতীত কোম্পানির কোনো সম্পদ পৃথক করিয়া রাখা যাইবে না।

(3) After being informed under sub-section (2), the liquidator shall set aside an amount equal to the amount of the tax as stated in the notice and no part of the assets of the company shall be set aside except for the purpose of securing the payment of any tax payable by the company on the date of winding up or of any debt which, under the law, has priority over the Government dues.

(৪) লিকুইডেটর কোম্পানির পক্ষে উক্ত পরিমাণ কর পরিশোধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন যেই পরিমাণ সম্পর্কে উপ-ধারা (২) এর অধীন অবগত করা হইয়াছে, যদি তিনি-

(4) The liquidator shall be personally liable for the payment of the amount of tax on behalf of the company as informed under sub-section (2), if he–

(ক) উপ-ধারা (১) এর চাহিদা অনুযায়ী নোটিশ প্রদানে ব্যর্থ হন; বা

(a) fails to give the notice as required under sub-section (1); or

(খ) উপ-ধারা (৩) এর বিধানবলির লঙ্ঘন করেন।

(b) contravenes the provisions of sub-section (3).

(৫) যখন একাধিক লিকুইডেটর নিযুক্ত থাকিবে তখন এই ধারার অধীন লিকুইডেটরের আইনগত বাধ্যবাধকতা ও দায়সমূহ সকল লিকুইডেটরের উপর যৌথভাবে এবং পৃথকভাবে বর্তাবে।

(5) Where there are more than one liquidator appointed, the legal obligations and liabilities of the liquidator under this section shall attach to all the liquidators jointly and severally.

(৬) আপতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা কার্যকর হইবে।

(6) This section shall have effect notwithstanding anything contained in any other law for the time being in force.

(৭) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, "লিকুইডেটর" বলিতে অবলুপ্তির প্রক্রিয়াধীন কোম্পানির পরিসম্পদের গ্রহীতা হিসাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবেন।

(7) For the purposes of this section, the term "liquidator" shall include any person appointed as receiver of the assets of a company in the process of winding up.