২৫৬। ফার্ম, ইত্যাদির ব্যবসা বন্ধ হইবার ক্ষেত্রে অংশীদার, প্রমুখের দায়

অংশ ১৭ : এজেন্সি, প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি


২৫৬। (১) যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক পরিচালিত কোনো ব্যবসা বন্ধ হইয়া যায়, অথবা যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ ভাঙ্গিয়া যায়, সেইক্ষেত্রে উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের মোট আয়ের কর নির্ধারণ এইরূপভাবে করা হইবে যেন কোনোরূপ বন্ধ বা অবসান বা ভাঙ্গন সংঘটিত হয় নাই, এবং সেই মোতাবেক এই আইনের বিধানাবলি, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।

256. (1) Where any business carried on by a firm or an association of persons is discontinued, or where a firm or an association of persons is dissolved, the assessment of the total income of such firm or association of persons shall be made as if no such discontinuance or dissolution had taken place, and the provisions of this Act shall, so far as may be, apply accordingly.

(২) যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের প্রেক্ষিতে উপ-ধারা (১) এর অধীন কর নির্ধারণ সম্পন্ন হয়, সেইক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি যে ফার্ম বা ব্যক্তিসংঘের ব্যবসা বন্ধকালীন সময়ে, বা ফার্ম বা ব্যক্তিসংঘ ভাঙ্গিয়া যাওয়ার সময়, যাহা প্রযোজ্য, উক্ত ফার্মের অংশীদার বা ব্যক্তিসংঘের সদস্য ছিলেন, এবং তাহাদের কেহ মৃত্যুবরণ করিলে মৃত্যুবরণকারীর আইনগত প্রতিনিধি, উক্ত কর নির্ধারণের ফলশ্রুতিতে ফার্ম বা ব্যক্তিসংঘের দ্বারা প্রদেয় কর পরিশোধে যৌথভাবে এবং পৃথকভাবে দায়ী থাকিবেন এবং, জরিমানা ও অন্যান্য কোনো প্রদেয় অঙ্কসহ উক্ত কর পুনরুদ্ধারের উদ্দেশ্যপূরণকল্পে, করদাতা হিসাবে বিবেচিত হইবেন; এবং সেই মোতাবেক এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।

(2) Where an assessment is completed under sub-section (1) in respect of a firm or an association of persons, every person who was a partner of the firm or a member of the association of persons at the time of discontinuance of the business of the firm or association of persons, or at the time of the dissolution of the firm or association of persons, as the case may be, and the legal representative of any such person if he is deceased, shall be jointly and severally liable for the payment of tax payable by the firm or association of persons as a result of the said assessment and shall, for the purpose of the recovery of such tax, along with any penalty and any other sum payable, be deemed to be an assessee; and the provisions of this Act shall apply accordingly.