২৫৩। এজেন্ট হিসাবে বিবেচিত ব্যক্তি

অংশ ১৭ : এজেন্সি, প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি


২৫৩। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত ব্যক্তিগণ, উপ-ধারা (২) ও (৩) এর বিধানাবলি সাপেক্ষে, কোনো অনিবাসীর এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন, যথা:-

253. (1) For the purposes of this Act, the following persons shall, subject to the provisions of sub-sections (2) and (3), be treated as an agent of a non-resident, namely:-

(ক) বাংলাদেশের কোনো ব্যক্তি-

(a) any person in Bangladesh–

(অ) যিনি অনিবাসীর দ্বারা বা তাহার পক্ষে নিযুক্ত হইয়াছেন;

(i) who is employed by or on behalf of the non-resident;

(আ) যাহার অনিবাসীর সহিত ব্যবসায়িক সম্পর্ক রহিয়াছে;

(ii) who has business connection with the non-resident;

(ই) যিনি অনিবাসীর মালিকানাধীন কোনো অর্থ ধারণ করিয়া অথবা প্রাপ্তি বা বন্দোবস্তকে নিয়ন্ত্রণ করেন;

(iii) who holds or controls any money belonging to the non-resident or any receipt or disposal thereof;

(ঈ) যিনি অনিবাসীর একজন ট্রাস্টি; বা

(iv) who is a trustee of the non-resident; or

(উ) যাহার নিকট হইতে বা মাধ্যমে অনিবাসী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আয় গ্রহণ করেন;

(v) from or through whom the non-resident receives any income, directly or indirectly;

(খ) নিবাসী বা অনিবাসী কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের বাহিরে অবস্থানরত কোনো ব্যক্তির নিকট হইতে বাংলাদেশে অবস্থিত কোনো মূলধনি সম্পদ হস্তান্তরের মাধ্যমে অর্জন করেন;

(b) any person, resident or non-resident, who acquires any capital asset situated in Bangladesh through transfer from a person residing outside Bangladesh;

(গ) কোনো ব্যক্তি যিনি অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনিবাসীর একজন এজেন্ট হিসাবে ঘোষিত অথবা বিবেচিত হন।

(c) any person who is declared or treated as an agent of a non-resident for any other reasonable cause.

(২) বাংলাদেশে অবস্থিত কোনো স্বতন্ত্র দালাল যিনি যেকোনো লেনদেনের ক্ষেত্রে সরাসরি অনিবাসী প্রিন্সিপালের সহিত অথবা তাহার পক্ষে কারবার না করিয়া বরং কোনো অনিবাসী দালালের সহিত বা মাধ্যমে কারবার করেন, তিনি উক্ত লেনদেনের ক্ষেত্রে অনিবাসীর এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন না, যদি-

(2) An independent broker in Bangladesh who, in respect of any transaction, does not deal directly with or on behalf of a non-resident principal but deals with or through a non-resident broker shall not be treated as an agent of the non-resident in respect of such transaction, if–

(ক) লেনদেনটি অনিবাসী দালালের মাধ্যমে সাধারণ ব্যবসায়িক কার্যক্রম হিসাবে সম্পাদিত হয়; এবং

(a) the transaction is carried on in the ordinary course of business through such non-resident broker; and

(খ) অনিবাসী দালাল তাহার সাধারণ ব্যবসায়িক কার্যক্রমে উক্তরূপ লেনদেন সম্পাদন করেন।

(b) the non-resident broker carries on such transaction in his ordinary course of business.

(৩) উপকর কমিশনার কর্তৃক শুনানির সুযোগ প্রদান ব্যতীত কোনো ব্যক্তি এই আইনের অধীন অনিবাসীর সহিত সম্পর্কের সূত্রে এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন না।

(3) No person shall be treated as an agent of a non-resident by reason of his connection with the non-resident under this Act without giving him an opportunity of being heard by the Deputy Commissioner of Taxes.