২৪৬। যদি কোনো ব্যক্তি যিনি বাংলাদেশে বসবাস করেন তাহার যেকোনো বৎসরের আয়ের ক্ষেত্রে সন্তোষজনকভাবে উপকর কমিশনারের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত বৎসরের মধ্যে তাহার উক্ত আয় বাংলাদেশের বাহিরে উদ্ভূত বা অর্জিত হইয়াছে সেই আয়ের জন্য তিনি কর্তন বা অন্য কোনোভাবে এইরূপ দেশে কর প্রদান করিয়াছেন যাহার সহিত অব্যাহতি বা দ্বৈত কর পরিহারের জন্য পারস্পরিক চুক্তি নাই, সেইক্ষেত্রে এইলক্ষ্যে উপকর কমিশনার বিদ্যমান বিধানাবলির নিরিখে বাংলাদেশে প্রচলিত করের গড় হার বা উক্ত দেশে প্রচলিত করের গড় হার, এই দুইয়ের মধ্যে যাহা কম, সেই হিসাবে এইরূপ দ্বৈত কর আরোপিত আয়ের উপর কর নিরূপণ করিবেন এবং তাহা বাংলাদেশে পরিশোধ যোগ্য কর হইতে বাদ দিবেন।
246. Where, in respect of the income of any year of a person resident in Bangladesh, the Deputy Commissioner of Taxes is satisfied that such income has accrued or arisen to him outside Bangladesh during that year and that he has by deduction or otherwise paid tax in any country with which no reciprocal agreement for exemption or avoidance of double taxation exists, the Deputy Commissioner of Taxes shall, for that purpose, compute the tax on such doubly taxed income at the average rate of tax prevailing in Bangladesh or the average rate of tax in that country, whichever is lower, according to the existing provisions, and allow a deduction from the tax payable in Bangladesh of the amount so computed.
ব্যাখ্যা।– "করের গড় হার" বলিতে মোট আয়ের উপর নিরূপিত করকে এইরূপ আয় দিয়া ভাগ করিয়া প্রাপ্ত হারকে বুঝাইবে।
Explanation.– "Average rate of tax" means the rate arrived at by dividing the amount of tax computed on the total income by such income.