২৪৫। (১) এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে,-
245. (1) For the purposes of this Chapter –
(ক) "বাংলাদেশ কর" অর্থ এই আইনের বিধান অনুসারে আরোপিত আয়কর;
(a) "Bangladesh tax" means income tax charged in accordance with the provisions of this Act;
(খ) "বৈদেশিক কর" অর্থ, ধারা ২৪৪ এর বিধান অনুসারে, বিদেশি রাষ্ট্রের সহিত কার্যকর চুক্তির ক্ষেত্রে, উক্ত দেশের আইন অনুসারে আরোপযোগ্য কর যাহা চুক্তির অধীন সমন্বয়ে গ্রহণযোগ্য;
(b) "foreign tax" means, in relation to an effective agreement under section 244 with a foreign state, tax chargeable under the laws of that country which is allowable as a credit under the agreement;
(গ) "বৈদেশিক আয়কর" অর্থ আয়করের সহিত সঙ্গতিপূর্ণ যেকোনো বৈদেশিক আয়কর।
(c) "foreign income tax" means any foreign tax which is substantially similar to income tax.
(২) যেইক্ষেত্রে ধারা ২৪৪ এর অধীন কার্যকর চুক্তি অনুসারে সংশ্লিষ্ট রাষ্ট্রের আইনের অধীন আরোপযোগ্য কোনো কর আয়কর হিসাবে বিবেচনার করা হয়, সেইক্ষেত্রে সেই কর ক্ষেত্রমতে বিদেশি কর বা বৈদেশিক আয়কর ব্যতীত, বিদেশি কর হিসাবে বিবেচিত হইবে।
(2) Where, under an effective agreement under section 244, any tax chargeable under the laws of the state concerned is to be treated as income tax, that tax shall be regarded as foreign tax, and not as foreign income tax, as the case may be.
(৩) এই অধ্যায়ের কোনো চুক্তির অধীন অনুমোদিত রেয়াতের ক্ষেত্রে বিদেশি কর বা বৈদেশিক আয়কর সম্পর্কিত যেকোনো বরাত, যে দেশের সহিত উক্ত চুক্তি সম্পাদিত হইয়াছে, সেই দেশের আইনের অধীন সরকার কর্তৃক আরোপিত করের বরাত হিসাবে বিবেচিত হইবে।
(3) Any reference in this Chapter to foreign tax or foreign income tax in relation to a credit allowed under any agreement shall be construed as a reference to tax charged by the Government of the country with which the agreement is made under the laws of that country.