২৩০। এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে,-
230. For the purposes of this Chapter,-
(১) "কর সুবিধা" অর্থে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(1) "Tax benefit" shall include the following matters, namely:-
(ক) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আয়করদায় পরিহার বা হ্রাস করা;
(a) Directly or indirectly, avoidance or reduction of income tax liability;
(খ) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কোনো ব্যক্তিকে আয়কর পরিশোধের দায় হইতে, অথবা ভবিষ্যৎ আয়করের সম্ভাব্য বা ভবিষ্যাপেক্ষ দায় হইতে মুক্ত করা;
(b) Directly or indirectly, freeing a person from the liability to pay income tax, or from a potential or prospective liability of future income tax;
(গ) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কোনো করদায়, অথবা ভবিষ্যৎ আয়করের কোনো সম্ভাব্য বা ভবিষ্যাপেক্ষ দায় পরিহার, স্থগিত বা হ্রাসকরণ;
(c) Directly or indirectly, avoidance, deferral or reduction of any tax liability, or any potential or prospective liability of future income tax;
(ঘ) আয়কর পরিশোধে বিলম্বকরণ;
(d) Delay in payment of income tax;
(ঙ) উৎসে কর কর্তন বা সংগ্রহ এবং সরকারি কোষাগারে উক্ত কর জমা প্রদানের বাধ্যবাধকতা পরিহার;
(e) Avoidance of the obligation to deduct or collect tax at source and deposit such tax into the government treasury;
(২) "ব্যবস্থা" অর্থ বলবৎযোগ্য বা অবলবৎযোগ্য কোনো সম্মতি, চুক্তি, পরিকল্পনা বা সমঝোতা এবং উক্ত সকল পদক্ষেপ ও লেনদেন যাহার মাধ্যমে তাহা কার্যকর হয়;
(2) "Arrangement" means any enforceable or unenforceable agreement, contract, plan or understanding and all steps and transactions through which it is effected;
(৩) "কর ব্যবস্থার অপব্যবহার" অর্থ কোনো ব্যবস্থা, যাহার দ্বারা প্রভাবিত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যাহার মাধ্যমে সম্পাদিত হউক না কেন –
(3) "Misuse of tax arrangement" means any arrangement, by which the affected person or any other person through whom it is carried out –
(ক) যাহা, এই ধারার অনুপস্থিতিতে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক বা একাধিক কর সুবিধা সৃষ্টি করে যদি না উক্ত ব্যবস্থা যুক্তিসঙ্গতভাবে কোনো কর সুবিধা অর্জনের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো সরল উদ্দেশ্যে (bonafide purpose) গৃহীত বা সৃজিত হয়; বা
(a) Which, in the absence of this section, directly or indirectly creates one or more tax benefits, unless such arrangement is undertaken or created for a bona fide purpose other than the purpose of obtaining any tax benefit; or
(খ) যাহা, একাধিক ব্যবস্থার একটি অংশ এবং উক্ত একাধিক ব্যবস্থা, এই ধারার অনুপস্থিতিতে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক বা একাধিক কর সুবিধা সৃষ্টি করে যদি না উক্ত একাধিক ব্যবস্থা যুক্তিসঙ্গতভাবে কোনো কর সুবিধা অর্জনের উদ্দশ্যে ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে গৃহীত বা সৃজিত হয়।
(b) Which is part of multiple arrangements and such multiple arrangements, in the absence of this section, directly or indirectly create one or more tax benefits, unless such multiple arrangements are undertaken or created for a purpose other than the purpose of obtaining any tax benefit.