২২৫। (১) এই আইনের বিধানাবলি, Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984), Gift Tax Act, 1963 (Act No. XIV of 1963) অথবা দানকর আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৪৪ নং আইন) বা Wealth Tax Act, 1963 (Act No. XV of 1963) এর অধীন কোনো করদাতার নিকট কোনো মেয়াদে কোনো অর্থ বকেয়া থাকিলে, উক্ত করদাতাকে প্রত্যর্পণযোগ্য অর্থ পরিশোধের পূর্বে উক্ত বকেয়া সমন্বয় করা হইবে।
225. (1) If any amount is due from a taxpayer for any period under the provisions of this Act, the Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984), the Gift Tax Act, 1963 (Act No. XIV of 1963) or the Gift-tax Act, 1990 (Act No. XLIV of 1990) or the Wealth Tax Act, 1963 (Act No. XV of 1963), such arrears shall be adjusted before any refund is made to the taxpayer.
(২) কোনো মেয়াদের জন্য বকেয়া কোনো পাওনার বিপরীতে প্রত্যর্পণযোগ্য অর্থের সমন্বয় করা হইলে, সমন্বয়কৃত অর্থ করদাতাকে পরিশোধ করা হইয়াছে মর্মে গণ্য হইবে এবং উপকর কমিশনার এতদুদ্দেশ্যে করদাতার কর রেকর্ডে তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিবেন।
(2) Where any refund is adjusted against any arrears due for any period, the amount so adjusted shall be deemed to have been paid to the taxpayer and the Deputy Commissioner of Taxes shall cause it to be duly recorded in the tax record of the taxpayer for this purpose.