২২৩। সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক

অংশ ১৪ : বকেয়া আদায়, প্রত্যর্পণ ও সমন্বয়


২২৩। (১) এই আইনের অধীন কার্যসম্পাদনকালে, যেইক্ষেত্রে মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) বা কমিশনারের নিকট এই মর্মে সুনির্দিষ্ট তথ্য থাকে যে, কোনো ব্যক্তি তাহার আয় বা বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি গোপন করিয়াছেন 1[বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন], সেইক্ষেত্রে তিনি, লিখিত আদেশ দ্বারা, কোনো ব্যক্তি, যাহার অধিকারে এই মুহূর্তে কোনো অর্থ, বুলিয়ান, অলংকার, আর্থিক দলিল, আর্থিক পরিসম্পদ, মূল্যবান দ্রব্য বা অন্য কোনো সম্পত্তি রহিয়াছে তাহাকে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে তাহা অপসারণ, হস্তান্তর বা অন্য কোনোভাবে বিলিব্যবস্থা না করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন ।

223. (1) During the performance of any functions under this Act, where the Director General (Central Intelligence Cell) or the Commissioner has specific information that any person has concealed information regarding his income or investment 1[or has avoided payment of any amount mentioned in section 212 of this Act], he may, by a written order, direct any person in whose possession any money, bullion, jewellery, financial document, financial asset, valuable article or any other property is currently held, not to remove, transfer or otherwise deal with it without the prior permission of the authority issuing the order.

(২) উপ-ধারা (১) এর অধীন আদেশ প্রদানের তারিখ হইতে এক বৎসর উত্তীর্ণ হইবার পর এইরূপ আদেশের কোনো কার্যকারিতা থাকিবে না।

(2) An order under sub-section (1) shall cease to have effect after the expiration of one year from the date of the order.

(৩) উপ-ধারা (১) এ উল্লিখিত আয়কর কর্তৃপক্ষ বোর্ডের অনুমোদন সাপেক্ষে, উক্ত মেয়াদ বৃদ্ধি করিতে পারিবে:

(3) The income tax authority mentioned in sub-section (1) may, subject to the approval of the Board, extend the said period:

তবে শর্ত থাকে যে, মেয়াদ বৃদ্ধির সময় কোনোক্রমেই সাকুল্যে ১ (এক) বৎসরের অধিক হইবে না।

Provided that the period of extension shall in no case exceed one year in the aggregate.

(৪) উপ-ধারা (২) ও (৩) এ উল্লিখিত মেয়াদ হিসাব করিবার ক্ষেত্রে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত আদেশ আদালত কোনো মেয়াদের জন্য স্থগিত করিলে উক্ত মেয়াদ, যদি থাকে, গণনা হইতে বাদ যাইবে।

(4) In computing the period mentioned in sub-sections (2) and (3), any period for which the order made under sub-section (1) is stayed by a court shall be excluded.