২১৬। কর আদায়ের জন্য সার্টিফিকেট

অংশ ১৪ : বকেয়া আদায়, প্রত্যর্পণ ও সমন্বয়


২১৬। (১) বকেয়া কর পরিশোধে কোনো করদাতা খেলাপি হইলে বা খেলাপি হিসাবে গণ্য হইলে উপকর কমিশনার করদাতার নিকট পাওনা বকেয়ার পরিমাণ উল্লেখপূর্বক তাহা আদায়ের উদ্দেশ্যে ট্যাক্স রিকোভারি অফিসারের নিকট তাহার স্বাক্ষরে সার্টিফিকেট প্রেরণ করিতে পারিবেন; এবং বকেয়া পাওনা আদায়ের জন্য অন্য যেকোনো কার্যক্রম গৃহীত হওয়া সত্ত্বেও এতদ্‌প্রকার সার্টিফিকেট ইস্যু করা যাইবে।

216. (1) If any taxpayer is in default or is deemed to be in default in making payment of arrears tax, the Deputy Commissioner of Taxes may send a certificate under his signature to the Tax Recovery Officer for the recovery of the amount of arrears due from the taxpayer; and such certificate may be issued notwithstanding that any other proceedings for the recovery of the arrears due have been taken.

(২) উপ-ধারা (১) এর অধীন কোনো সার্টিফিকেট নিম্নবর্ণিত ট্যাক্স রিকোভারি অফিসারগণের নিকট প্রেরণ করা যাইবে, যথা:-

(2) A certificate under sub-section (1) may be sent to the following Tax Recovery Officers, namely:-

(ক) যেই ট্যাক্স রিকোভারি অফিসারের অধিক্ষেত্রাধীনে করদাতা ব্যবসা পরিচালনা করেন অথবা যেখানে করদাতার ব্যবসার প্রধান স্থান অবস্থিত;

(a) the Tax Recovery Officer in whose jurisdiction the taxpayer carries on business or where the principal place of his business is situated;

(খ) যেই ট্যাক্স রিকোভারি অফিসারের অধিক্ষেত্রাধীনে করদাতা বসবাস করেন অথবা করদাতার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অবস্থিত; বা

(b) the Tax Recovery Officer in whose jurisdiction the taxpayer resides or any movable or immovable property of the taxpayer is situated; or

(গ) উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণযোগ্য কোনো করদাতা, যাহার উপর সংশ্লিষ্ট যে ট্যাক্স রিকোভারি অফিসারের অধিক্ষেত্র রহিয়াছে।

(c) any taxpayer assessable by the Deputy Commissioner of Taxes, over whom the jurisdiction of the concerned Tax Recovery Officer extends.