২১৩। (১) পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার, যদি বিবেচনা করেন যে, উপকর কমিশনার কর্তৃক প্রদত্ত আদেশ ক্রটিপূর্ণ এবং তাহা রাজস্ব স্বার্থের পরিপন্থি, তাহা হইলে তিনি এই আইনের অধীন পরিচালিত কার্যক্রমের রেকর্ড তলব ও পরীক্ষা করিতে পারিবেন এবং করদাতাকে শুনানির সুযোগ প্রদান করিয়া এবং যেইরূপ প্রয়োজন বিবেচনা করিবেন সেইরূপ তদন্ত করিবার বা করাইবার পর পরিস্থিতির নিরিখে তাহার বিবেচনায় যেইরূপ আদেশ প্রদান ন্যায়সংগত হইবে, সেইরূপ আদেশ জারি করাসহ কর নির্ধারণী আদেশ পরিবর্ধন বা পরিবর্তন বা বাতিল করিয়া নূতনভাবে কর নির্ধারণ করিবার জন্য আদেশ জারি করিতে পারিবেন।
213. (1) If the Inspecting Additional Commissioner of Taxes considers that an order passed by a Deputy Commissioner of Taxes is defective and is prejudicial to the interest of revenue, he may call for and examine the record of any proceeding under this Act, and after providing the taxpayer an opportunity of being heard, and after making or causing to be made such inquiry as he deems necessary, may pass such order as he thinks just, including an order to enhance or modify the assessment order, or to cancel the assessment order and issue an order for making a fresh assessment.
(২) কোনো ঊর্ধ্বতন আয়কর কর্তৃপক্ষ ধারা ১২ এর অধীন উপকর কমিশনারের ক্ষমতা প্রয়োগ করিলে কর কমিশনার উপ-ধারা (১) এ উল্লিখিত কার্যক্রম পরিচালনা করিবেন।
(2) If a superior income tax authority exercises the power of a Deputy Commissioner of Taxes under section 12, the Commissioner of Taxes shall perform the functions mentioned in sub-section (1).
(৩) কোনো আদেশ জারির তারিখ হইতে ৪ (চার) বৎসর অতিক্রন্ত হইবার পর তাহা সংশোধনের জন্য উপ-ধারা (১) এর অধীন কোনো আদেশ জারি করা যাইবে না।
(3) No order under sub-section (1) shall be passed to amend an order after the expiry of 4 (four) years from the date of the order.
(৪) ধারা ২১২ এর কোনো কিছুই, প্রযোজ্য ক্ষেত্রে, এই ধারার অধীন কোনো কার্যক্রম গ্রহণকে বারিত করিবে না।
(4) Nothing in section 212 shall, where applicable, bar the taking of any action under this section.
(৫) এই ধারায় কোনো আদেশ ক্রটিপূর্ণ হিসাবে গণ্য হইবে যদি পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার মনে করেন যে,-
(5) For the purposes of this section, an order shall be deemed to be defective if the Inspecting Additional Commissioner of Taxes is of the opinion that-
(ক) আদেশে আয়ের খাত ভুল হইয়াছে;
(a) the head of income in the order is incorrect;
(খ) আদেশ জারির ক্ষেত্রে, এই আইনের কোনো বিধানের ভুল ব্যাখ্যা করা হইয়াছে;
(b) there has been an incorrect interpretation of any provision of this Act in passing the order;
(গ) যাচাই করিবার আবশ্যকতা থাকা সত্ত্বেও কোনোরূপ যাচাই না করিয়া আদেশ জারি করা হইয়াছে;
(c) the order has been passed without any verification, where verification was necessary;
(ঘ) দাবিকৃত ছাড়ের বিষয়ে কোনোরূপ তদন্ত না করিয়া ছাড় মানিয়া আদেশ জারি করা হইয়াছে;
(d) the order has been passed by allowing a claimed exemption without any inquiry into the matter of such exemption;
(ঙ) আদেশে বোর্ড কর্তৃক ধারা ১০ এর অধীন জারীকৃত কোনো আদেশ, নির্দেশ বা নির্দেশনা পরিপালন বা অনুসরণ করা হয় নাই; বা
(e) the order has not complied with or followed any order, instruction or direction issued by the Board under section 10; or
(চ) রেকর্ড হইতে স্পষ্টত প্রতীয়মান হয় যে, আদেশটি ক্রটিপূর্ণ।
(f) it is manifest from the record that the order is defective.