২১২। কর ও অন্যান্য অঙ্ক পরিশোধ এড়াইয়া যাওয়া।-(১) যদি কোনো অডিট, কর নির্ধারণ বা এই আইনের আওতায় গৃহীত কোনো কার্যক্রমের প্রেক্ষিতে বা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যসূত্রে, উপকর কমিশনারের বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোনো করদাতা কোনো করবর্ষে এই আইনের আওতায় প্রদেয় কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন, তাহা হইলে উপকর কমিশনার উক্ত করদাতাকে বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে নোটিশ জারি করিয়া:
212. Evasion of payment of tax and other amounts.- (1) If, upon an audit, assessment of tax, or any action taken under this Act, or from specific information received from any other source, the Deputy Commissioner of Taxes has reason to believe that a taxpayer has evaded payment of any amount payable under this Act for any income year, then the Deputy Commissioner of Taxes shall, by serving a notice in the form determined by the Board, direct the said taxpayer:
(ক) নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট করবর্ষের জন্য রিটার্ন এবং প্রযোজ্য বিবরণী ও দলিলাদি দাখিল করিতে বলিবেন; এবং
(a) to submit the return for the relevant income year along with applicable statements and documents within the time specified in the notice; and
(খ) যেই পরিমাণ কর পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে তাহা রিটার্ন দাখিলের সময় বা তাহার পূর্বে পরিশোধের জন্য বলিবেন।
(b) to pay the amount of tax, payment of which has been evaded, at the time of filing the return or before that.
(২) উপকর কমিশনার-
(2) The Deputy Commissioner of Taxes-
(ক) নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ হইলে, রিটার্নের একটি গ্রহণ পত্র প্রেরণ করিবেন, যথা:-
(a) shall send an acknowledgment of the return if the following conditions are fulfilled, namely:-
(অ) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত সময়সীমার মধ্যে এবং উক্ত উপ-ধারার বিধান অনুসরণপূর্বক রিটার্ন দাখিল;
(i) filing of the return within the time limit specified in the notice issued under sub-section (1) and in compliance with the provisions of that sub-section;
(আ) রিটার্ন দাখিলের সময়ে বা তাহার পূর্বে যে অঙ্কের পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে তাহা পরিশোধ; এবং
(ii) payment of the amount, payment of which was evaded, at the time of filing the return or before that; and
(ই) যে ইস্যুর জন্য কর পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে তাহা সুস্পষ্টভাবে রিটার্নে উল্লেখ;
(iii) clear mention in the return of the issue for which payment of tax was evaded;
(খ) দফা (ক)-তে উল্লিখিত শর্তসমূহের যেকোনো একটি পূরণ করা না হইলে ধারা ১৮৩ বা, প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ১৮৪ এর অধীন কর নির্ধারণে অগ্রসর হইবেন।
(b) shall proceed to make an assessment of tax under section 183 or, as the case may be, section 184, if any one of the conditions mentioned in clause (a) is not fulfilled.
(৩) উপকর কমিশনার উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারির পূর্বে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের নিকট হইতে লিখিত অনুমোদন গ্রহণ করিবেন, যেইক্ষেত্রে-
(3) The Deputy Commissioner of Taxes shall obtain prior written approval from the Inspecting Additional Commissioner of Taxes before issuing a notice under sub-section (1), in cases where-
(ক) ধারা ১৮০ এর উপ-ধারা (১) এর বিধান পরিপালনপূর্বক সংশ্লিষ্ট করবর্ষের রিটার্ন দাখিল করা হইয়াছে; অথবা
(a) the return for the relevant income year has been filed in compliance with the provisions of section 180(1); or
(খ) এই আইনের অন্য কোনো বিধানের অধীন সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণ সম্পন্ন করা হইয়াছে।
(b) assessment of tax for the relevant income year has been completed under any other provision of this Act.
(৪) উপকর কমিশনার উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারি করিতে পারেন –
(4) The Deputy Commissioner of Taxes may issue a notice under sub-section (1)-
(ক) সংশ্লিষ্ট করবর্ষে কোনো রিটার্ন দাখিল ও কোনো কর নির্ধারণ করা না হইলে, যেকোনো সময়;
(a) at any time, if no return has been filed and no tax has been assessed for the relevant income year;
(খ) অন্যান্য ক্ষেত্রে, যে করবর্ষে নোটিশ জারি করিবেন উহা হইতে পূর্বের ষষ্ঠতম করবর্ষ পর্যন্ত:
(b) in other cases, for the income year in which the notice is issued up to the sixth income year preceding it:
তবে শর্ত থাকে যে,
Provided that,
(অ) এই আইনের অধীন কোনো বিধানের আওতায় কোনো করবর্ষে নূতন করিয়া কর নির্ধারণ করা হইলে, যে করবর্ষে নূতন করিয়া কর নির্ধারণ করা হইয়াছে, সেই বৎসর সমাপ্তির পর হইতে এই ধারায় বর্ণিত মেয়াদকাল গণনা শুরু হইবে;
(i) if a fresh assessment of tax is made for any income year under any provision of this Act, the period of limitation specified in this section shall be computed from the end of the year in which the fresh assessment was made;
(আ) যেইক্ষেত্রে কোনো ব্যক্তির অপ্রদর্শিত কোনো পরিসম্পদ যাহা দফা (খ)-তে উল্লিখিত ষষ্ঠ করবর্ষেরও অধিককাল পূর্বে অর্জিত হইয়াছে, সেইক্ষেত্রে উক্ত পরিসম্পদ উক্ত ষষ্ঠতম করবর্ষে অর্জিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(ii) in the case of any undisclosed asset of a person which was acquired earlier than the sixth income year mentioned in clause (b), such asset shall be deemed to have been acquired in that sixth income year.
(৫) কর নির্ধারণ বা এই আইনের অধীন অন্য কোনো কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে, আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর নির্ধারণ বা অন্য কোনো কার্যক্রম কোনো মেয়াদের জন্য স্থগিত রাখলে, উক্ত মেয়াদ গণনা হইতে বাদ যাইবে।
(5) For the purpose of computing the period of limitation for assessment of tax or taking any other action under this Act, if a court, tribunal or any other authority suspends the assessment of tax or any other action for any period, such period shall be excluded from the computation.
(৬) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো কর নির্ধারণ বা কোনো আদেশ রদ, নাকচ, বাতিল বা সংশোধন করা হইলে, কার্যক্রমের যে স্তরে উক্ত রদ, নাকচ, বাতিল বা সংশোধন করা হইয়াছিল তাহার পরবর্তী স্তর হইতে সংশ্লিষ্ট আয়কর কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করিতে পারিবে, এবং এই আইনের কোনো বিধান অনুসারে ইতোমধ্যে জারীকৃত কোনো নোটিশ, পুনঃজারি অথবা ইতোমধ্যে সরবরাহকৃত বা, প্রযোজ্য ক্ষেত্রে, দাখিলকৃত কোনো রিটার্ন, বিবরণী বা অন্য কোনো তথ্য পুনঃসরবরাহ বা পুনঃদাখিল করিবার প্রয়োজন হইবে না।
(6) Notwithstanding anything contained in sub-section (4), if any assessment or any order is set aside, annulled, cancelled or modified, the relevant income tax authority may commence proceedings from the stage subsequent to the stage at which such setting aside, annulment, cancellation or modification was done, and it shall not be necessary to re-issue any notice already issued, or to re-supply or, as the case may be, re-submit any return, statement or any other information already supplied or submitted in accordance with any provision of this Act.
(৭) ইতোমধ্যে কর নির্ধারণ সম্পন্ন হইয়াছে এইরূপ কোনো করদাতার সংশ্লিষ্ট করবর্ষের উপ-ধারা (২) এর আওতায় কর নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত ইস্যুসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকিতে হইবে 1[:]
(7) In the case of assessment under sub-section (2) for the relevant income year of a taxpayer for whom an assessment has already been completed, it shall be confined to the issues mentioned in the notice issued under sub-section (1) 1[:]
2[তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত বিষয়সমূহের বাইরে এই আইনের আওতায় প্রদেয় কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে এইরূপ সুনির্দিষ্ট তথ্য উদঘাটিত হইলে তাহা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে করদাতাকে অবহিতকরণপূর্বক উপ-ধারা (২) এর আওতায় কর নির্ধারণ করা যাইবে।]
2[Provided that, if specific information is discovered indicating evasion of payment of any amount payable under this Act beyond the matters mentioned in the notice issued under sub-section (1), an assessment under sub-section (2) may be made in respect thereof subject to prior approval of the Inspecting Additional Commissioner of Taxes after informing the taxpayer.]
(৮) কোনো করবর্ষে উপ-ধারা (২) এর অধীন কার্যক্রম পূর্বেই সম্পন্ন হইয়াছে কেবল এই কারণে উক্ত করবর্ষের জন্য এই ধারার অধীন কার্যক্রম গ্রহণে উপকর কমিশনারকে বারিত করিবে না।
(8) The mere fact that proceedings under sub-section (2) for any income year have been completed earlier shall not bar the Deputy Commissioner of Taxes from taking action under this section for that income year.
(৯) এই ধারার উদ্দেশ্যপুরণকল্পে,-
(9) For the purposes of this section-
(ক) এই আইনের আওতায় প্রদেয় কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে বলিতে বুঝাইবে, যদি-
(a) "evasion of payment of any amount payable under this Act" shall mean if-
(অ) কোনো আয় বা তাহার অংশ বিশেষের কর নির্ধারণ এড়াইয়া যাওয়া হইয়াছে;
(i) assessment of tax on any income or part thereof has been evaded;
(আ) আয়ের পরিমাণ কম প্রদর্শন করা হইয়াছে;
(ii) the amount of income has been understated;
(ই) রিটার্নে অতিরিক্ত লোকসান, বিয়োজন, ভাতা বা ছাড় দাবি করা হইয়াছে;
(iii) excess loss, deduction, allowance or exemption has been claimed in the return;
(ঈ) কোনো আয়ের তথ্য গোপন বা অসত্য পরিমাণে প্রদর্শনের মাধ্যমে বা ধারা ১৬৭ বা ১৬৮ এর অধীন দাখিলকৃত বিবরণীতে কোনো সম্পদ, দায় বা ব্যয়ের তথ্য গোপন বা অসত্য পরিমাণে প্রদর্শন করিবার মাধ্যমে করদায় বা অন্য কোনো অঙ্কের দায় কম প্রদর্শন বা নিরূপণ করা হইয়াছে;
(iv) tax liability or liability of any other amount has been understated or determined at a lower amount by concealing information of any income or stating an incorrect amount, or by concealing information or stating an incorrect amount of any asset, liability or expense in the statement submitted under section 167 or 168;
(উ) করযোগ্য আয় কম নিরূপিত হইয়াছে, বা প্রকৃত কর হার অপেক্ষা কম হারে আয়ের উপর কর আরোপিত হইয়াছে;
(v) taxable income has been determined at a lower amount, or tax has been imposed on income at a rate lower than the actual tax rate;
(ঊ) করযোগ্য আয়কে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসাবে বিবেচনা করা হইয়াছে;
(vi) taxable income has been considered as tax-exempt income;
(ঋ) অত্যধিক ছাড় বা লোকসান বা অবচয় ভাতা বা এই আইনের আওতায় অন্য কোনো ভাতা অনুমোদন করিয়া আয় নিরূপণ করা হইয়াছে; বা
(vii) income has been determined by allowing excessive exemption or loss or depreciation allowance or any other allowance under this Act; or
(এ) ভিত্তি কম ধরিবার কারণে এই আইনের আওতায় প্রদেয় কর বা অন্যান্য প্রদেয় অঙ্ক কম পরিগণিত বা পরিশোধিত হইয়াছে;
(viii) due to understatement of the base, the tax or other amount payable under this Act has been computed or paid at a lower amount;
(খ) সংশ্লিষ্ট করবর্ষ হইল এইরূপ করবর্ষ, যাহার ক্ষেত্রে এই আইনের আওতায় কোনো করদাতা কর্তৃক প্রদেয় কোনো অঙ্ক পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে।
(b) "relevant income year" means the income year in respect of which a taxpayer has evaded payment of any amount payable under this Act.