২১১। (১) কোনো মামলা বিচার করিবার জন্য Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর অধীন আদালতকে যে সকল ক্ষমতা প্রদান করা হইয়াছে, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, উপকর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার,কর কমিশনার, মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), কর কমিশনার (আপিল) এবং আপিল ট্রাইব্যুনাল এর নিম্নবর্ণিত বিষয়ে সেই একই ক্ষমতা থাকিবে, যথা:-
211. (1) For the purposes of this Act, the Deputy Commissioner of Taxes, Additional Commissioner of Taxes, Commissioner of Taxes, Director General (Central Intelligence Cell), Commissioner of Taxes (Appeals) and the Appellate Tribunal shall have the same powers as are vested in a court under the Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) when trying a suit in respect of the following matters, namely:-
(ক) উদঘাটন ও পরিদর্শন;
(a) Discovery and inspection;
(খ) কোনো ব্যক্তির উপস্থিতি বাধ্যকরণ এবং শপথ গ্রহণ বা ঘোষণাপূর্বক তাহাকে পরীক্ষা করা;
(b) Enforcing the attendance of any person and examining him on oath or affirmation;
গ) আয় সম্পর্কিত রেকর্ড (সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যবহিত পূর্বের বা পরের দলিলাদিসহ) উপস্থাপনে বাধ্য করা; এবং
(c) Compelling the production of income-related records (including documents of the income year immediately preceding or following); and
(ঘ) সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন গঠন করা।
(d) Issuing commissions for the examination of witnesses.
(২) কমিশনারের পূর্বানুমোদন ব্যতীত উপকর কমিশনার কোনো তফসিলি ব্যাংকের কোনো কর্মচারীকে সাক্ষী হিসাবে হাজির করিবার বা উক্ত ব্যাংকের আয় সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপনে বাধ্য করিবার জন্য এই ধারার অধীন তাহার ক্ষমতা প্রয়োগ করিবেন না।
(2) The Deputy Commissioner of Taxes shall not exercise his powers under this section to enforce the attendance of any employee of a scheduled bank as a witness or to compel the production of income-related documents of such bank without the prior approval of the Commissioner.
(৩) উপ-ধারা (১) এ উল্লিখিত যেকোনো কর্তৃপক্ষ, এই আইনের অধীন পরিচালিত কোনো কার্যক্রমের প্রেক্ষিতে তাহার নিকট উপস্থাপিত কোনো আয় সংশ্লিষ্ট দলিলাদি জব্দ করিতে পারিবেন এবং যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেইরূপ মেয়াদের জন্য আটক রাখিতে পারিবেন।
(3) Any authority mentioned in sub-section (1) may seize any income-related documents produced before it in the course of any proceedings under this Act and may retain them for such period as it deems fit.
(৪) উপকর কমিশনার-
(4) The Deputy Commissioner of Taxes-
(ক) কারণ রেকর্ড না করিয়া আয় সম্পর্কিত কোনো দলিলপত্র আটক করিবেন না; অথবা
(a) Shall not retain any income-related document without recording reasons; or
(খ) মুখ্য কমিশনার বা কমিশনারের পূর্বানুমোদন ব্যতীত, আয় সম্পর্কিত কোনো দলিলপত্র তাহার নিকট ১৫ (পনেরো) দিনের অধিক, ছুটির দিন ব্যতীত, আটক রাখিবেন না。
(b) Shall not retain any income-related document for more than 15 (fifteen) days, excluding holidays, without the prior approval of the Chief Commissioner or Commissioner.
(৫) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো কর্তৃপক্ষের নিকট এই আইনের অধীন পরিচালিত কোনো কার্যক্রম, Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 196 এর উদ্দেশ্যপূরণকল্পে, section 193 এবং 128 এর অধীন বিচারিক কার্যধারা বলিয়া গণ্য হইবে。
(5) For the purposes of section 196 of the Penal Code, 1860 (Act No. XLV of 1860), any proceedings before any authority mentioned in sub-section (1) under this Act shall be deemed to be judicial proceedings within the meaning of sections 193 and 228.
(৬) এই আইনের অধীন গৃহীত বা পরিচালিত কোনো কার্যধারায় আয়কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো আদেশ দেওয়ানি আদালতের আদেশ বলিয়া গণ্য হইবে。
(6) Any order made by an Income Tax Authority in any proceedings taken or conducted under this Act shall be deemed to be an order of a civil court.