২০১। স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান

অংশ ১২ : তথ্য সংগ্রহ


২০১। (১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেকোনো কর্তৃপক্ষ, ব্যক্তি বা সত্তাকে যেকোনো শ্রেণির ব্যক্তির সম্পদ, দায়, আয়, ব্যয় এবং লেনদেন সম্পর্কিত তথ্যাদিসহ তাহার নিয়ন্ত্রণে রহিয়াছে এইরূপ যেকোনো প্রকার তথ্য ডিজিটাল পদ্ধতিতে বোর্ড বা অন্য কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট প্রদানের জন্য আদেশ প্রদান করিতে পারিবে।

201. (1) The Board may, by notification in the official gazette, direct any authority, person or entity to furnish any kind of information under its control, including information relating to assets, liabilities, income, expenditure and transactions of any class of persons, to the Board or any other Income Tax Authority in digital form.

(২) উপ-ধারা (১) এ বর্ণিত ডিজিটাল পদ্ধতিতে তথ্য প্রদান বলিতে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হইবে, যথা:-

(2) The furnishing of information in digital form as described in sub-section (1) shall include the following matters, namely:-

(ক) বোর্ডের সিস্টেমে ডেটা আপলোডকরণ;

(a) Uploading data to the Board's system;

(খ) বোর্ডের ডিজিটাল বা ইলেক্ট্রনিক সিস্টেমে ডেটা শেয়ার;

(b) Sharing data in the Board's digital or electronic system;

(গ) অভিপ্রেত ডিজিটাল বা ইলেক্ট্রনিক তথ্য সিস্টেমে প্রবেশের কর্তৃত্ব প্রদান।

(c) Granting authority to access the intended digital or electronic information system.