১৯৮। এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(১) “তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ” অর্থ-
(অ) মহাপরিচালক (পরিদর্শন);
(আ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ই) কর কমিশনার; এবং
১[(ঈ) পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার বা উপকর কমিশনার বা উপকর কমিশনারের অনুমতি সাপেক্ষে কর পরিদর্শক;]
(২) “আয় সম্পর্কিত রেকর্ড” অর্থ কোনো হিসাব বহি, দলিলাদি, ইলেক্ট্রনিক রেকর্ড ও সিস্টেম।
টীকা
১. উপ-দফা (ঈ)অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।