১৮৭। ফার্ম বা ব্যক্তিসংঘের কর নির্ধারণ

অংশ ১০: কর নির্ধারণ ও অডিট


১৮৭। কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের কর নির্ধারণের ক্ষেত্রে-

(ক) প্রথমে ফার্মের বা ব্যক্তিসংঘের মোট আয় নির্ধারণ করিতে হইবে এবং অতঃপর মোট আয়ের ভিত্তিতে করদায় নিরূপণ করিতে হইবে; এবং

(খ) পরবর্তীতে ১[***] আয় অংশীদার বা সদস্যদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করিতে হইবে।

টীকা
১. “করপরবর্তী” শব্দ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৭ ধারাবলে বিলুপ্ত।