২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
2. In this Act, unless there is anything repugnant in the subject or context,-
(১) "অবলোপিত মূল্য" অর্থ তৃতীয় তফসিলের অংশ ১ এ সংজ্ঞায়িত অবলোপিত মূল্য;
(1) "amortized value" means the amortized value as defined in Part 1 of the Third Schedule;
(২) "অতিরিক্ত কর কমিশনার (আপিল)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত অতিরিক্ত কর কমিশনার (আপিল) এবং যুগ্ম কর কমিশনার (আপিল);
(2) "Additional Commissioner of Taxes (Appeals)" means the Additional Commissioner of Taxes (Appeals) mentioned in section 4 and includes a Joint Commissioner of Taxes (Appeals);
(৩) "অতিরিক্ত সহকারী কর কমিশনার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত অতিরিক্ত সহকারী কর কমিশনার;
(3) "Additional Assistant Commissioner of Taxes" means the Additional Assistant Commissioner of Taxes mentioned in section 4;
(৪) "অনিবাসী" অর্থ নিবাসী নহেন এইরূপ কোনো ব্যক্তি;
(4) "non-resident" means a person who is not a resident;
(৫) "অনুমোদিত আনুতোষিক তহবিল" অর্থ দ্বিতীয় তফসিলের অংশ ২ এর বিধান অনুসারে 1[কর কমিশনার] কর্তৃক অনুমোদিত আনুতোষিক তহবিল;
(5) "approved gratuity fund" means a gratuity fund approved by the 1[Commissioner of Taxes] in accordance with the provisions of Part 2 of the Second Schedule;
(৬) "অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল" অর্থ দ্বিতীয় তফসিলের অংশ ১ এর বিধান অনুসারে 2[কর কমিশনার] কর্তৃক অনুমোদিত কোনো বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল;
(6) "approved superannuation fund or pension fund" means any superannuation fund or pension fund approved by the 2[Commissioner of Taxes] in accordance with the provisions of Part 1 of the Second Schedule;
(৭) "অংশীদার" অর্থ Partnership Act, 1932 (Act No. IX of 1932) এ সংজ্ঞায়িত অর্থে কোনো অংশীদার এবং লভ্যাংশ গ্রহণের মাধ্যমে অংশীদার হিসাবে বিবেচিত কোনো নাবালকও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(7) "partner" means a partner as defined in the Partnership Act, 1932 (Act No. IX of 1932) and includes a minor who is admitted to the benefits of partnership;
(৮) "অংশীদারিত্ব" অর্থ Partnership Act, 1932 (Act No. IX of 1932) এ সংজ্ঞায়িত অর্থে অংশীদারিত্ব;
(8) "partnership" means a partnership as defined in the Partnership Act, 1932 (Act No. IX of 1932);
(৯) "আইনগত প্রতিনিধি" অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর section 2 এর clause (11) এ সংজ্ঞায়িত কোনো আইনগত প্রতিনিধি;
(9) "legal representative" means a legal representative as defined in clause (11) of section 2 of the Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908);
(১০) "আত্মীয়" অর্থ কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন বা বংশানুক্রমিক পূর্বসূরি বা উত্তরসূরি;
(10) "relative" means the husband or wife, son, daughter, brother, sister or lineal ascendant or descendant of an individual;
3[***]
3[Omitted]
(১২) "আপিল ট্রাইব্যুনাল" অর্থ ধারা ১৩ এর অধীন প্রতিষ্ঠিত কর আপিল ট্রাইব্যুনাল;
(12) "Appellate Tribunal" means the Taxes Appellate Tribunal established under section 13;
(১৩) "আয়" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(13) "income" includes-
(ক) এই আইনের কোনো বিধানের অধীন কর আরোপণযোগ্য যেকোনো উৎস হইতে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জন;
(a) any income, receipt, profit or gain arising from any source taxable under any provision of this Act;
(খ) এই আইনের কোনো বিধানের অধীন উৎসে কর্তন বা সংগ্রহযোগ্য যেকোনো পরিমাণ অর্থ;
(b) any sum subject to deduction or collection at source under any provision of this Act;
(গ) উপ-দফা (ক) তে উল্লিখিত আয়, মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি;
(c) any loss relating to the income, profit or gain referred to in sub-clause (a);
(ঘ) চতুর্থ তফসিল এর ৮ নং অনুচ্ছেদ অনুসারে ধার্যকৃত মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত কোনো বিমা ব্যবসা হইতে অর্জিত মুনাফা বা প্রাপ্তি;
(d) any profit or gain derived from any insurance business carried on by a Mutual Insurance Association determined in accordance with paragraph 8 of the Fourth Schedule;
(ঙ) এই আইনের যেকোনো বিধানের অধীন আয় হিসাবে গণ্য বা বিবেচিত যেকোনো অর্থ, অথবা বাংলাদেশে উদ্ভূত, সৃষ্ট বা প্রাপ্ত যেকোনো আয় অথবা উপচিত, উদ্ভূত, সৃষ্ট বা প্রাপ্ত হিসাবে বিবেচিত যেকোনো অর্থ;
(e) any sum deemed or considered as income under any provision of this Act, or any income accruing, arising, created or received in Bangladesh or any sum deemed to be accrued, arisen, created or received;
(চ) কর আরোপ করা হয় এইরূপ যেকোনো পরিমাণ অর্থ, পরিশোধ বা লেনদেন;
(f) any sum, payment or transaction on which tax is levied;
4[(ছ) কোনো পরিসম্পদের অর্জন যাহা—
4[(g) the acquisition of an asset which—
অ) প্রাকৃতিক নহে;
(i) is not natural;
আ) কোনো ব্যক্তির স্বীয় সৃষ্টি নহে;
(ii) is not the self-creation of a person;
ই) দায় বা বন্ধকের বিপরীতে অধিগ্রহণ (foreclosure) নহে;
(iii) is not a foreclosure against a debt or mortgage;
ঈ) উত্তরাধিকার, উইল, অছিয়ত বা ট্রাস্টমূলে অর্জিত নহে;
(iv) is not acquired by inheritance, will, wakf or trust;
(উ) বিনিময় বা ক্রয়মূলে অর্জিত নহে;]
(v) is not acquired by exchange or purchase;]
(১৪) "আয়কর" অর্থ এই আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যেকোনো প্রকারের কর বা সারচার্জ;
(14) "income tax" means any type of tax or surcharge imposable or payable under this Act;
(১৫) "আয়বর্ষ" অর্থ করবর্ষের অব্যবহিত পূর্ববর্তী অর্থবৎসর এবং ইহার অন্তর্ভুক্ত হইবে-
(15) "income year" means the financial year immediately preceding the assessment year and includes-
(ক) কোনো ব্যবসা প্রথম শুরুর তারিখ হইতে পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়;
(a) the period from the date of commencement of a business to the 30th day of June next following;
(খ) নূতনভাবে কোনো আয়ের উদ্ভব ঘটিলে যে তারিখ হইতে তাহা শুরু হইয়াছে সেই তারিখ হইতে শুরু করিয়া পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়;
(b) the period from the date of setting up of a new source of income to the 30th day of June next following;
(গ) জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া কোনো ব্যবসা সমাপ্তির তারিখ বা, ক্ষেত্রমত, অনিগমিত কোনো সংস্থার বিলুপ্তি বা কোনো কোম্পানির অবসানের তারিখ পর্যন্ত সময়;
(c) the period from the first day of July to the date of discontinuance of a business or, as the case may be, dissolution of an unincorporated body or winding up of a company;
(ঘ) জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ পর্যন্ত সময়;
(d) the period from the first day of July to the date of retirement or death of a partner of an unincorporated body;
(ঙ) অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী তারিখ হইতে উক্ত অনিগমিত সংস্থার অপর কোনো অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ বা, ক্ষেত্রমত, উক্ত অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী জুন মাসের ৩০ তারিখ;
(e) the period from the date immediately following the date of retirement or death of a partner of an unincorporated body to the date of retirement or death of another partner of that unincorporated body or, as the case may be, the 30th day of June immediately following the date of such retirement or death;
(চ) কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বৎসরের জানুয়ারি মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া পরবর্তী ১২ (বারো) মাস:
(f) in the case of a bank, insurance or financial institution or any of its associate organizations, the period of 12 (twelve) months commencing on the first day of January of the relevant year:
তবে শর্ত থাকে যে, বাংলাদেশের বাহিরে নিগমিত কোনো মূল কোম্পানির সহযোগী কোম্পানি, সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানিসহ, বা উহার কোনো হোল্ডিং কোম্পানি বা উহার কোনো ব্রাঞ্চ, রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজোঁ অফিসের ক্ষেত্রে, যদি উক্তরূপ কোম্পানি উহার হিসাব মূল কোম্পানির হিসাবের সহিত সমন্বয় করিবার উদ্দেশ্যে ভিন্ন কোনো আয়বর্ষ অনুসরণ করিবার অভিপ্রায় ব্যক্ত করে, তাহা হইলে, উপকর কমিশনারের অনুমোদনক্রমে, পৃথক কোনো ১২ (বারো) মাস আয়বর্ষ হিসাবে গণ্য হইতে পারিবে;
Provided that, in the case of an associate company of a holding company incorporated outside Bangladesh, including an associate company of an associate company, or any of its holding companies or any of its branches, representative or liaison offices, if such company intends to follow a different income year for the purpose of consolidating its accounts with the accounts of the holding company, then, with the approval of the Deputy Commissioner of Taxes, a separate period of 12 (twelve) months may be treated as the income year;
(১৬) "আয়ের উপর প্রদেয় কর" অর্থ এই আইনের অধীন আয়ের ভিত্তিতে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ;
(16) "tax payable on income" means the money imposable or payable on income under this Act;
(১৭) "উপকর কমিশনার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত উপকর কমিশনার হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি, এবং ট্রান্সফার প্রাইসিং অফিসার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার ও ট্যাক্স রিকোভারি অফিসারও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(17) "Deputy Commissioner of Taxes" means a person appointed as Deputy Commissioner of Taxes mentioned in section 4, and includes a Transfer Pricing Officer, Assistant Commissioner of Taxes, Additional Assistant Commissioner of Taxes and Tax Recovery Officer;
(১৮) "একীভূতকরণ (merger)" অর্থ অষ্টম তফসিলে সংজ্ঞায়িত একীভূতকরণ;
(18) "amalgamation" means amalgamation as defined in the Eighth Schedule;
(১৯) 5["কমিশনার" অর্থ দফা (২৬ক) এ উল্লিখিত কর কমিশনার;]
(19) 5["Commissioner" means the Commissioner of Taxes mentioned in clause (26a);]
(২০) "কমিশনার (আপিল)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত কর কমিশনার (আপিল);
(20) "Commissioner (Appeals)" means the Commissioner of Taxes (Appeals) mentioned in section 4;
(২১) "কর" অর্থ আয়ের উপর প্রদেয় কর, এবং যেকোনো অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ড কর, সুপার কর, জরিমানা, সুদ, ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(21) "tax" means the tax payable on income, and includes any additional tax, excess profit tax, penalty, super tax, fine, interest, fee or any other money imposable or payable under this Act;
(২২) "করদাতা" অর্থ করারোপযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন, যথা:
(22) "taxpayer" means a person who earns money liable to tax, and the following persons shall also be included, namely:
(ক) এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি;
(a) any person liable to pay any tax or other money under this Act;
(খ) এইরূপ প্রত্যেক ব্যক্তি-
(b) every such person-
(অ) যাহার আয়, অথবা যাহার আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণযোগ্য; অথবা
(i) whose income, or the income of any other person is determinable with his income; or
(আ) যাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীন কার্যক্রম গৃহীত হইয়াছে;
(ii) against whom any proceeding has been taken under this Act for the determination of any sum due from him or any other person;
(গ) যাহাকে ন্যূনতম কর পরিশোধ করিতে হইবে;
(c) who is liable to pay minimum tax;
(ঘ) কোনো রিটার্ন, দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি;
(d) who is required to furnish a return, document or statement or to supply information;
(ঙ) কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি;
(e) who is desirous of having tax assessed and who has filed a return;
(চ) এই আইনের কোনো বিধানের অধীন করদাতা বা খেলাপি করদাতা হিসাবে গণ্য কোনো ব্যক্তি;
(f) who is treated as a taxpayer or a defaulting taxpayer under any provision of this Act;
(ছ) যাহার 6[ক্ষেত্রে] এই আইনের অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হইয়াছে;
(g) against whom 6[in respect of whom] any proceeding has been taken under this Act;
7[***]
7[Omitted]
(২৪) "করবর্ষ" অর্থ প্রত্যেক বৎসর জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া ১২ (বারো) মাস মেয়াদ এবং এই আইনের বিধানাবলির অধীন করবর্ষ হিসাবে গণ্য কোনো মেয়াদও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(24) "assessment year" means the period of 12 (twelve) months commencing on the first day of July every year and includes any period treated as an assessment year under the provisions of this Act;
8[(২৫) "কর্মচারী" অর্থ যেকোনো কর্মচারী এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
8[(25) "employee" means any employee and the following persons shall be included, namely:-
(অ) কোনো কোম্পানির ক্ষেত্রে, উহার যেকোনো পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক এবং পদবি নির্বিশেষে ব্যবস্থাপনার সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালন করেন এইরূপ কোনো ব্যক্তি;
(i) in the case of a company, any director or managing director thereof and any person holding any position, by whatever name called, involving management responsibility;
(আ) কোম্পানি ব্যতীত অন্য কোনো ব্যবসায়ের ক্ষেত্রে, পদবি নির্বিশেষে ব্যবসায়ের ব্যবস্থাপনার সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালন করেন এইরূপ কোনো ব্যক্তি;
(ii) in the case of a business other than a company, any person holding any position, by whatever name called, involving management responsibility of the business;
(ই) এইরূপ কোনো ব্যক্তি যিনি নিয়োগকারী হইতে বেতন প্রাপ্ত হন, নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন ও নিয়োগকারীর নির্দেশনা মোতাবেক পরিচালিত হন এবং নিয়োগকারী কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে কাজ করেন;
(iii) a person who receives salary from an employer, works under the control of the employer and under the employer's direction, and works following decisions taken by the employer;
(ঈ) ধারা ৩২ অনুযায়ী চাকরি হইতে আয় প্রাপ্ত হয় এইরূপ সকল ব্যক্তি:
(iv) all persons who derive income from employment as per section 32:
তবে শর্ত থাকে যে, চা-বাগানের কোনো শ্রমিক এবং দিনমজুর ইহার অন্তর্ভুক্ত হইবে না;]
Provided that any labourer of a tea garden and a day labourer shall not be included;]
(২৬) "কর অব্যাহতি" অর্থ কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে এই আইনের অধীন উদ্ভূত কোনো করদায় হইতে আংশিক বা সম্পূর্ণ মুক্ত করা, যথা:-
(26) "tax exemption" means partially or fully freeing a person from any tax liability arising under this Act by providing the following benefits, namely:-
(ক) রেয়াত, অবকাশ, অব্যাহতি;
(a) rebate, holiday, exemption;
(খ) হ্রাসকৃত হারে কর পরিশোধ; বা
(b) payment of tax at a reduced rate; or
(গ) মোট আয় পরিগণনা হইতে কোনো আয় বাদ দেয়া;
(c) exclusion of any income from the computation of total income;
9[(২৬ক) "কর কমিশনার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত এবং ধারা ৫ এর অধীন নিযুক্ত বা পদায়িত কর কমিশনার, মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) 10[, মহাপরিচালক (পরিদর্শন), কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট), কর কমিশনার (আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট), কর কমিশনার (উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট) ও কর কমিশনার (ই-ট্যাক্স ব্যবস্থাপনা ইউনিট);]
9[(26a) "Commissioner of Taxes" means the Commissioner of Taxes mentioned in section 4 and appointed or posted under section 5, the Director General (Central Intelligence Cell) 10[, Director General (Inspection), Commissioner of Taxes (Large Taxpayer Unit), Commissioner of Taxes (Income Tax Intelligence and Investigation Unit), Commissioner of Taxes (Tax-at-Source Management Unit) and Commissioner of Taxes (E-Tax Management Unit);]
(২৬খ) "কর নির্ধারণ" অর্থ এই আইনের অধীন যেকোনো প্রকারের কর নির্ধারণ এবং পুনঃকর নির্ধারণ, অতিরিক্ত কর নির্ধারণ, অধিকতর কর নির্ধারণও ইহার অন্তর্ভুক্ত হইবে;]
(26b) "assessment" means any type of assessment of tax under this Act and includes reassessment, additional assessment and further assessment;]
(২৭) "করমুক্ত সীমা" অর্থ মোট আয়ের কোনো সীমা যাহা শূন্য করহার বিশিষ্ট;
(27) "tax-free limit" means any limit of total income which has a zero tax rate;
(২৮) "করারোপিত লভ্যাংশ" অর্থ সেই লভ্যাংশ আয় যাহার উপর ইতোমধ্যে এই আইনের অধীন আয়কর পরিশোধ করা হইয়াছে;
(28) "taxed dividend" means dividend income on which income tax has already been paid under this Act;
(২৯) "কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট" অর্থ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস্ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭০ নং আইন) এ সংজ্ঞায়িত কোনো কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট;
(29) "Cost and Management Accountant" means a Cost and Management Accountant as defined in the Cost and Management Accountants Act, 2018 (Act No. LXX of 2018);
(৩০) "কারিগরি সেবার ফি" অর্থ ব্যবস্থাপনা, কারিগরি বা পরামর্শক সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্ত প্রতিদান, এককালীন প্রাপ্ত প্রতিদানসহ, এবং কোনো কারিগরি বা অন্য কোনো পেশাজীবীর সেবাও ইহার অন্তর্ভুক্ত হইবে, তবে নিম্নবর্ণিত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(30) "technical service fee" means remuneration received for providing management, technical or consultancy services, including lump-sum remuneration, and includes the service of any technical or other professional, but the following shall not be included, namely:-
(ক) প্রতিদান গ্রহীতা কর্তৃক গৃহীত কোনো নির্মাণ কার্য, যন্ত্রাদি জোড়া প্রদানের কার্য, খনি বিষয়ক কার্য বা এইরূপ বিষয় সংক্রান্ত প্রকল্প হইতে প্রাপ্য প্রতিদান; অথবা
(a) remuneration received from a project involving any construction work, erection of machinery, mining work or similar work undertaken by the recipient of the remuneration; or
(খ) প্রতিদান গ্রহীতার "চাকরি হইতে আয়" আয় হিসাবে শ্রেণিবিন্যাসযোগ্য কোনো প্রতিদান;
(b) any remuneration classifiable as "income from employment" of the recipient of the remuneration;
(৩১) ‘‘কোম্পানি’’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি, এবং ইহার অন্তর্ভুক্ত হইবে-
(31) "company" means a company as defined in the Companies Act, 1994 (Act No. XVIII of 1994), and includes-
(ক) বিদেশি কোনো প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস;
(a) liaison office, representative office or branch office of any foreign organization;
(খ) যেকোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান;
(b) any permanent establishment of any foreign entity or person;
(গ) বাংলাদেশের বাহিরের কোনো দেশের আইন দ্বারা বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা;
(c) any association or body incorporated by or under the laws of a country outside Bangladesh;
(ঘ) যেকোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান;
(d) any bank, insurance or financial institution;
(ঙ) যেকোনো শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি এবং যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান;
(e) any industrial and commercial organization, foundation, association, co-operative society and any educational institution;
(চ) এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহিত নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান;
(f) any institution registered with the NGO Affairs Bureau or Microcredit Regulatory Authority;
(ছ) কোনো ফার্ম, ব্যক্তিসংঘ, জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যদি উক্তরূপ ব্যক্তিবর্গের কেহ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্তা হয়;
(g) any firm, association of persons, joint venture or body of individuals, by whatever name called, if any of such persons is a company as defined in the Companies Act, 1994 (Act No. XVIII of 1994) or a foreign entity;
(জ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা;
(h) statutory public authority, local authority, autonomous body;
(ঝ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্ত্বা;
(i) any entity established or constituted by or under any law for the time being in force;
(ঞ) স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্ত্বা;
(j) all entities other than a natural person, firm, association of persons, trust, Hindu undivided family and fund;
(ট) কোনো আইন দ্বারা বা আইনের অধীন নিগমিত নহে, এইরূপ কোনো বিদেশি সংঘ বা সংস্থা যাহা, বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোম্পানি হিসাবে ঘোষিত হইতে পারে;
(k) any foreign association or body which is not incorporated by or under any law, and which may, by the Board, by general or special order, be declared to be a company for the purposes of this Act;
(৩২) "খেলাপি করদাতা" অর্থ-
(32) "defaulting taxpayer" means-
(ক) কোনো ব্যক্তি যিনি এই আইনানুযায়ী কোনো কর পরিশোধে ব্যর্থ হইয়াছেন; বা
(a) a person who has failed to pay any tax in accordance with this Act; or
(খ) কোনো ব্যক্তি যিনি এই আইনানুযায়ী খেলাপি করদাতা হিসাবে গণ্য হইয়াছেন;
(b) a person who has been treated as a defaulting taxpayer in accordance with this Act;
(৩৩) "গবেষণা ও উন্নয়ন" অর্থ প্রণালিবদ্ধ (systematic), অনুসন্ধানী (investigative) এবং পরীক্ষামূলক (experimental) অধ্যয়ন যাহা-
(33) "research and development" means systematic, investigative and experimental study which-
(ক) অভিনব অথবা কারিগরি ঝুঁকি সংবলিত হইতে হইবে;
(a) must be novel or involve technical risk;
(খ) বিজ্ঞান বা প্রযুক্তি জগতের হইতে হইবে;
(b) must be in the field of science or technology;
(গ) নূতন জ্ঞান অর্জনের লক্ষ্যে পরিচালিত হইতে হইবে; অথবা
(c) must be conducted for the purpose of acquiring new knowledge; or
(ঘ) উৎপাদন অথবা উপকরণ, যন্ত্র, পণ্য, কৃষিপণ্য বা প্রক্রিয়ার উন্নয়নের লক্ষ্যে অধ্যয়নের ফলাফল ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হইতে হইবে,
(d) must be conducted for the purpose of using the results of the study for the development of production or materials, devices, goods, agricultural products or processes,
তবে নিম্নবর্ণিত লক্ষ্যে পরিচালিত অধ্যয়ন গবেষণা বা উন্নয়ন অর্থে অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
Provided that study conducted for the following purposes shall not be included in the meaning of research or development, namely:-
(অ) উপকরণ, যন্ত্র বা পণ্যের মান নিয়ন্ত্রণ বা রুটিন টেস্টিং;
(i) quality control or routine testing of materials, devices or goods;
(আ) শিল্পকলা ও মানবতা এবং সামাজিক বিজ্ঞানে পরিচালিত গবেষণা;
(ii) research conducted in arts and humanities and social sciences;
(ই) আর্থিক দলিলাদি বা আর্থিক পণ্যের সৃষ্টি ও উন্নয়ন;
(iii) creation and development of financial instruments or financial products;
(ঈ) বাজার গবেষণা বা বিক্রয় প্রচার, রুটিন উপাত্ত (data) সংগ্রহ, ইফিসিয়েন্সি সার্ভে বা ব্যবস্থাপনা অধ্যয়ন;
(iv) market research or sales promotion, routine data collection, efficiency survey or management study;
(উ) উপকরণ, যন্ত্র, পণ্য, প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতির রুটিন অদলবদল বা পরিবর্তন;
(v) routine alteration or change of materials, devices, goods, processes or production methods;
(ঊ) উপকরণ, যন্ত্র, পণ্য, প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতির সামান্য (cosmetic) অদলবদল বা স্টাইলের পরিবর্তন; বা
(vi) cosmetic alteration or style change of materials, devices, goods, processes or production methods; or
(ঋ) ট্রেডমার্ক বা সুনাম সৃষ্টি বা উন্নতি;
(vii) creation or improvement of trademark or goodwill;
(৩৪) "গণকর্মচারী" অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 21 এ সংজ্ঞায়িত অর্থে কোনো গণকর্মচারী;
(34) "public servant" means a public servant as defined in section 21 of the Penal Code, 1860 (Act No. XLV of 1860);
(৩৫) "চাকরি" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(35) "employment" includes-
(ক) কোনো পদ যাহাতে নিযুক্ত ব্যক্তি নির্ধারিত বা, সময় সময়, নির্ধারিতব্য পারিশ্রমিক প্রাপ্তির অধিকারী;
(a) any post to which the person appointed is entitled to fixed or, from time to time, fixable remuneration;
(খ) কোনো পরিচালক পদ বা কোম্পানির ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট কোনো পদ;
(b) any directorship or any position related to the management of a company;
(গ) সরকারি অফিসের কোনো পদের দায়িত্বে থাকা বা কার্য করা;
(c) holding or performing the duties of any post in a government office;
(৩৬) "চার্টার্ড অ্যাকাউন্টেন্ট" অর্থ Bangladesh Chartered Accountants Order, 1973 (President’s Order No. 2 of 1973) এ সংজ্ঞায়িত কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট;
(36) "Chartered Accountant" means a Chartered Accountant as defined in the Bangladesh Chartered Accountants Order, 1973 (President's Order No. 2 of 1973);
11[(৩৬ক) "চার্টার্ড সেক্রেটারি" অর্থ চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত কোনো চার্টার্ড সেক্রেটারি;]
11[(36a) "Chartered Secretary" means a Chartered Secretary as defined in clause (6) of section 2 of the Chartered Secretaries Act, 2010 (Act No. XXV of 2010);]
(৩৭) "ট্রেডিং অ্যাকাউন্ট" বা "প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট" অর্থে International Financial Reporting Standards (IFRS) এর আওতায় প্রস্তুতকৃত আয় বিবরণী এবং হিসাব সংক্রান্ত অন্যান্য সমরূপ বিবরণীও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(37) "trading account" or "profit and loss account" includes the income statement prepared under International Financial Reporting Standards (IFRS) and other similar accounting statements;
(৩৮) "ট্রাস্ট" অর্থ Trust Act, 1882 (Act No. II of 1882) এর অধীন গঠিত ট্রাস্ট এবং Specific Relief Act, 1877 (Act No. II of 1877) এ সংজ্ঞায়িত ট্রাস্টও ইহার অন্তর্ভুক্ত হইবে:
(38) "trust" means a trust formed under the Trust Act, 1882 (Act No. II of 1882) and includes a trust as defined in the Specific Relief Act, 1877 (Act No. II of 1877):
তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে ট্রাস্ট কোনো কোম্পানি বা তহবিল গঠনের পূর্বশর্ত অথবা কোম্পানি বা তহবিল পরিচালনার উদ্দেশ্যে গঠিত হইয়া থাকে সেইক্ষেত্রে উক্ত কোম্পানি বা, ক্ষেত্রমত, তহবিল করযোগ্য সত্ত্বা হইবে এবং ট্রাস্ট করযোগ্য সত্ত্বা হিসাবে বিবেচিত হইবে না;
Provided that, where a trust is formed as a prerequisite for the formation of a company or fund or for the purpose of managing a company or fund, that company or, as the case may be, fund shall be the taxable entity and the trust shall not be considered as a taxable entity;
(৩৯) "ট্যাক্স রিকোভারি অফিসার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত ট্যাক্স রিকোভারি অফিসার হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি;
(39) "Tax Recovery Officer" means a person appointed as Tax Recovery Officer mentioned in section 4;
(৪০) "ডিমার্জার" অর্থ অষ্টম তফসিলে সংজ্ঞায়িত ডিমার্জার;
(40) "demerger" means demerger as defined in the Eighth Schedule;
(৪১) "তফসিলি ব্যাংক" অর্থ Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর article 2(j) -তে সংজ্ঞায়িত কোনো তফসিলি ব্যাংক;
(41) "scheduled bank" means a scheduled bank as defined in article 2(j) of the Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972);
(৪২) "তহবিল" অর্থ আপাতত বলবৎ কোনো আইন বা বিধির অধীন সৃষ্ট বা স্বীকৃত কোনো তহবিল;
(42) "fund" means any fund created or recognized under any law or rule for the time being in force;
(৪৩) "দাতব্য উদ্দেশ্য" অর্থ-
(43) "charitable purpose" means-
(ক) দরিদ্রের জন্য ত্রাণ, শিক্ষা ত্রাণ, চিকিৎসা ত্রাণ; এবং
(a) relief for the poor, educational relief, medical relief; and
(খ) সাধারণ জন-উপযোগের কোনো উদ্দেশ্যের উন্নতি বা প্রসার,
(b) the advancement or promotion of any object of general public utility,
তবে সাধারণ জন-উপযোগের কোনো উদ্দেশ্যের উন্নতি বা প্রসার দাতব্য উদ্দেশ্য বলিয়া বিবেচিত হইবে না-
Provided that the advancement or promotion of any object of general public utility shall not be considered a charitable purpose-
(অ) যদি না উহা 12[কর কমিশনার] কর্তৃক অনুমোদিত হয়; এবং
(i) unless it is approved by the 12[Commissioner of Taxes]; and
(আ) যদি উহা নিম্নবর্ণিত কোনো কর্মকাণ্ডে জড়িত হয়-
(ii) if it involves any of the following activities-
(১) কারবার, বাণিজ্য বা ব্যবসায় প্রকৃতির কোনো কার্যক্রম উহা যেকোনো ধরনের বা প্রকারের হউক না কেন; অথবা
(1) any activity of a business, commercial or trading nature, of whatever type or kind; or
(২) পণের বিনিময়ে কোনো সেবা প্রদান করিলে এবং কোনো আয়বর্ষে এইরূপ পণের মোট মূল্য 13[১ (এক) কোটি] টাকা অতিক্রম করিলে;
(2) if any service is provided in exchange for a consideration and the total value of such consideration in any income year exceeds 13[1 (one) crore] Taka;
(৪৪) "ধারকৃত অর্থ" অর্থে ব্যাংক কোম্পানির ক্ষেত্রে জমার মাধ্যমে গৃহীত অর্থও অন্তর্ভুক্ত হইবে;
(44) "borrowed money" includes, in the case of a banking company, money received by way of deposit;
(৪৫) "নিবাসী" অর্থ কোনো আয়বর্ষে-
(45) "resident" means in any income year-
(ক) এইরূপ 14[কোন স্বাভাবিক ব্যক্তি] যিনি নিম্নবর্ণিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করিয়াছেন-
(a) 14[a natural person] who has stayed in Bangladesh for the following periods-
(অ) ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম ১৮৩ (একশত তিরাশি) বা ততোধিক দিন; বা
(i) for a period of, or periods amounting in aggregate to, at least 183 (one hundred and eighty-three) or more days in that year; or
(আ) উক্ত বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট ৯০ (নব্বই) দিন বা ততোধিক দিন এবং অব্যবহিত পূর্ববর্তী ৪ (চার) বৎসরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে মোট ৩৬৫ (তিনশত পঁয়ষট্টি) অথবা ততোধিক দিন;
(ii) for a period of, or periods amounting in aggregate to, 90 (ninety) days or more in that year and for a period of, or periods amounting in aggregate to, 365 (three hundred and sixty-five) or more days in the immediately preceding 4 (four) years;
(খ) কোনো হিন্দু অবিভক্ত পরিবার, ফার্ম বা ব্যক্তিসংঘ যাহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হইয়াছে;
(b) a Hindu undivided family, firm or association of persons the control and management of whose affairs are situated wholly in Bangladesh in that year;
(গ) কোনো বাংলাদেশি কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যাহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তর হইতে সংঘটিত হইয়াছে; এবং
(c) a Bangladeshi company or any other company the control and management of whose affairs are situated wholly in Bangladesh in that year; and
(ঘ) কোনো ট্রাস্ট, তহবিল, সত্ত্বা বা আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা যাহাদের সৃষ্টি বাংলাদেশে বলবৎ কোনো আইনের অধীন হইয়াছে বা যাহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হইয়াছে;
(d) a trust, fund, entity or artificial juridical person created under any law in force in Bangladesh or the control and management of whose affairs are situated wholly in Bangladesh in that year;
(৪৬) "নির্ধারিত" অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
(46) "prescribed" means prescribed by rules;
(৪৭) "নিয়োগকর্তা" অর্থে প্রাক্তন নিয়োগকর্তাও অন্তর্ভুক্ত হইবে;
(47) "employer" includes a former employer;
15[(৪৮) "ন্যায্য বাজার মূল্য" অর্থ, কোনো মূলধনী সম্পদ বা ব্যবসা বা উদ্যোগ এর ক্ষেত্রে-
15[(48) "fair market value" means, in the case of a capital asset or business or undertaking-
(ক) সংশ্লিষ্ট দিনে খোলা বাজারে উক্ত সম্পদ বা ব্যবসা বা উদ্যোগ বিক্রয় করা হইলে যেই মূল্য পাওয়া যাইতো সেই মূল্য, এবং, যেই ক্ষেত্রে উক্তরূপে মূল্য নিরূপণ করা সম্ভব নহে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক, কর কমিশনারের লিখিত অনুমোদনক্রমে, ধার্যকৃত মূল্য;
(a) the price that the asset or business or undertaking would fetch if sold in the open market on the relevant date, and, where such price cannot be ascertained, the value determined by the concerned Deputy Commissioner of Taxes, with the written approval of the Commissioner of Taxes;
বাংলাদেশ ব্যাংক হইতে লাইসেন্সপ্রাপ্ত কোনো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক কোনো সম্পদ ইজারা প্রদানের ক্ষেত্রে ইজারা চুক্তির মেয়াদপূর্তিতে বা অন্য কোনোভাবে উক্ত চুক্তির সমাপনান্তে ইজারাগ্রহীতার নিকট হইতে প্রাপ্ত অবশিষ্ট মূল্য:
In the case of lease of an asset by a finance company licensed by Bangladesh Bank, the residual value received from the lessee upon expiry of the lease agreement or otherwise upon completion of such agreement:
তবে এইক্ষেত্রে শর্ত থাকে যে, এইরূপ অবশিষ্ট মূল্য এবং ইজারা চুক্তি বহাল থাকাকালীন উক্ত সম্পদের মূল্য বাবদ যেই পরিমাণ অর্থ আদায়কৃত হইয়াছে তাহার একত্রিত মূল্য ইজারাদাতা ফাইন্যান্স কোম্পানির অর্জনমূল্য বাবদ ব্যয়িত অর্থের চাইতে কম হইবে না;]
Provided that, in this case, the aggregate of such residual value and the amount realised on account of the value of the asset during the subsistence of the lease agreement shall not be less than the cost incurred by the lessor finance company for acquisition;]
(৪৯) "পণ্য" অর্থ সিকিউরিটিজ ও অর্থ ব্যতীত সকল প্রকার দৃশ্যমান অস্থাবর সম্পত্তি;
(49) "goods" means all kinds of visible movable property except securities and money;
(৫০) "পণ্য সরবরাহ" অর্থ-
(50) "supply of goods" means-
(ক) পণ্যের বিক্রয়, বিনিময় বা অন্যবিধভাবে পণ্যের অধিকার হস্তান্তর; বা
(a) sale, exchange or transfer of right in goods in any other manner; or
(খ) লিজ, ভাড়া, কিস্তি বা অন্য কোনোভাবে পণ্যে ব্যবহারের অধিকার প্রদান এবং ফাইন্যান্স লিজের অধীন পণ্য বিক্রয় ও উহার অন্তর্ভুক্ত হইবে;
(b) granting the right to use goods by lease, rent, hire or in any other manner and includes sale of goods under finance lease;
(৫১) "পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার" অর্থ ধারা ৪ এ উল্লিখিত পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার এবং পরিদর্শী যুগ্ম কর কমিশনার;
(51) "Inspecting Additional Commissioner of Taxes" means the Inspecting Additional Commissioner of Taxes mentioned in section 4 and includes an Inspecting Joint Commissioner of Taxes;
(৫২) "পরিদর্শক" অর্থ ধারা ৪ এ উল্লিখিত কর পরিদর্শক;
(52) "Inspector" means the Inspector of Taxes mentioned in section 4;
(৫৩) "পরিচালক" বা "ব্যবস্থাপক" অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত কোনো পরিচালক বা ব্যবস্থাপক;
(53) "director" or "manager" means a director or manager as defined in the Companies Act, 1994 (Act No. XVIII of 1994);
(৫৪) "প্রধান কর্মকর্তা" অর্থে কোনো কোম্পানি 16[***] বা ব্যক্তিসংঘের ক্ষেত্রে নিম্নবর্ণিত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত হইবেন, যথা:-
(54) "principal officer" means, in the case of a company 16[***] or an association of persons, the following persons shall be included, namely:-
(ক) ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, ব্যবস্থাপক, সচিব, কোষাধ্যক্ষ, এজেন্ট বা অ্যাকাউন্টেন্ট, উহা যে নামেই অভিহিত হউক না কেন, অথবা উক্ত 17[কোম্পানি] বা সংঘের কার্যাদি পরিচালনা বা হিসাব সম্পাদনের জন্য দায়ী কোনো কর্মকর্তা; এবং
(a) managing director, chief executive officer, chief financial officer, manager, secretary, treasurer, agent or accountant, by whatever name called, or any officer responsible for conducting the business or maintaining the accounts of such 17[company] or association; and
(খ) কোনো কোম্পানি 18[***] বা সংঘের ব্যবস্থাপনা বা প্রশাসনের সহিত সম্পৃক্ত কোনো ব্যক্তি যাহাকে উপকর কমিশনার কর্তৃক উক্ত প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা গণ্যে নোটিশ করা হইয়াছে;
(b) any person connected with the management or administration of a company 18[***] or association upon whom a notice has been served by the Deputy Commissioner of Taxes treating him as the principal officer of such institution;
(৫৫) "পারকুইজিট" অর্থ ধারা ৩২ এ সংজ্ঞায়িত পারকুইজিট;
(55) "perquisite" means perquisite as defined in section 32;
(৫৬) "প্রতিবন্ধী ব্যক্তি" অর্থ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৯ নং আইন) এর ধারা ৩১ এর অধীন প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে নিবন্ধিত কোনো ব্যক্তি;
(56) "person with disability" means a person registered as a person with disability under section 31 of the Rights and Protection of Persons with Disabilities Act, 2013 (Act No. XXXIX of 2013);
(৫৭) "ফটকা কারবার" অর্থ এইরূপ কোনো ব্যবসা যেইক্ষেত্রে পণ্যের ক্রয় বা বিক্রয় চুক্তি এইরূপভাবে সম্পন্ন করা হয়, যাহার ফলে পণ্য নির্দিষ্ট সময় অন্তর বা চূড়ান্তভাবে হস্তান্তরিত বা সরবরাহ না করিয়াও অন্যভাবে নিষ্পত্তি হইতে পারে, তবে এইরূপ কোনো ব্যবসা ইহার অন্তর্ভুক্ত হইবে না, যাহাতে-
(57) "speculative transaction" means a business in which a contract for the purchase or sale of goods is settled in such a way that it can be settled otherwise without the transfer or delivery of the goods at stipulated intervals or finally, but no such business shall be included in which-
(ক) কোনো কাঁচামাল অথবা পণ্য সামগ্রী উৎপাদন করিবার সময় ভবিষ্যৎ দরদাম হ্রাসবৃদ্ধি জনিত লোকসান হইতে অব্যাহতি পাইবার জন্য উহার নিশ্চিত মূল্য প্রাপ্তির স্বার্থে কোনো উৎপাদক যথাযথভাবে বিলি বণ্টন বা সরবরাহ করিবার চুক্তিতে আবদ্ধ হয়;
(a) a producer, while producing any raw material or goods, enters into a contract for proper distribution or supply for the purpose of securing a fixed price to avoid loss due to future price fluctuations;
(খ) দরদাম হ্রাসবৃদ্ধির কারণে স্বীয় দখলীকৃত স্টক ও শেয়ারের লোকসানের আশঙ্কা হইতে অব্যাহতি পাইবার লক্ষ্যে ডিলার বা বিনিয়োগকারীর সহিত স্টক ও শেয়ারের বিষয়ে চুক্তি সম্পাদন করা হয়; এবং
(b) a dealer or investor enters into a contract regarding stock and shares to avoid the apprehension of loss of his own stock and shares due to price fluctuations; and
(গ) অগ্রিম বাজার বা স্টক এক্সচেঞ্জের কোনো সদস্য তাহার পাইকারি ও মধ্যস্বত্ব প্রকৃতির ব্যবসার লোকসানে, যাহা উক্ত সদস্যের ব্যবসার স্বাভাবিকতায় দেখা দিতে পারে, এইরূপ আশঙ্কার প্রতিকারার্থে কোনো চুক্তি সম্পাদন করেন;
(c) a member of a forward market or stock exchange enters into a contract to remedy the apprehension of loss in his wholesale and intermediary business, which may arise in the normal course of his business;
ব্যাখ্যা। - এই দফার উদ্দেশ্যপূরণকল্পে,-
Explanation.- For the purpose of this clause,-
(অ) পণ্য অর্থে শেয়ার বা স্টকও অন্তর্ভুক্ত হইবে;
(i) "goods" shall include shares or stock;
(আ) কোনো সিকিউরিটিজে বিনিয়োগ এবং কোনো স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় ফটকা কারবার হিসাবে অভিহিত হইবে না;
(ii) investment in any securities and purchase-sale of securities in any stock exchange shall not be termed as speculative transaction;
19[(৫৭ক) "ফাইন্যান্স কোম্পানি" অর্থ ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১৭) তে সংজ্ঞায়িত কোনো ফাইন্যান্স কোম্পানি;]
19[(57a) "finance company" means a finance company as defined in clause (17) of section 2 of the Finance Company Act, 2023 (Act No. LIX of 2023);]
(৫৮) "ফার্ম" অর্থ Partnership Act, 1932 (Act No. IX of 1932) এ সংজ্ঞায়িত কোনো ফার্ম;
(58) "firm" means a firm as defined in the Partnership Act, 1932 (Act No. IX of 1932);
(৫৯) "বৎসর" অর্থ অর্থবৎসর;
(59) "year" means financial year;
(৬০) "বাজারমূল্য" অর্থ-
(60) "market value" means-
(ক) যেইক্ষেত্রে কৃষিজাত পণ্য কাঁচা অবস্থায় সাধারণভাবে বাজারে বিক্রয় করা হয় বা উৎপাদনের সহিত নিযুক্ত কৃষকের মাধ্যমে বিক্রয়ার্থে প্রক্রিয়াজাতপূর্বক বিক্রয় উপযোগী করা হয়, সেইক্ষেত্রে পণ্যটি হইতে উদ্ভূত আয়ের উপর সর্ব প্রথম যেই বৎসর কর নির্ধারণ করা হইবে উহার পূর্ববর্তী সমগ্র বৎসরব্যাপী উহা যে মূল্যে বিক্রয় করা হইয়াছে উহার গড়মূল্য; এবং
(a) in the case of agricultural produce sold generally in the market in raw condition or made saleable by processing by the farmer engaged in production, the average price at which it was sold throughout the year immediately preceding the year in which tax is first assessed on the income derived from it; and
(খ) যেইক্ষেত্রে উক্ত কৃষিজাত পণ্য সাধারণত কাঁচা অবস্থায় বাজারে বিক্রয় করা না হইয়া থাকে, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত অর্থের সমষ্টি-
(b) in the case where such agricultural produce is not generally sold in the market in raw condition, the aggregate of the following sums-
(অ) চাষাবাদের ব্যয়;
(i) cost of cultivation;
(আ) উৎপাদিত ফসল যে ভূমিতে জন্মায় উক্ত ভূমি উন্নয়ন কর বা ভাড়া; এবং
(ii) land development tax or rent of the land on which the crop is produced; and
(ই) উপকর কমিশনার কর্তৃক কৃষিপণ্য হিসাবে বিবেচিত ও তর্কিত পণ্যের বিক্রয়মূল্যের উপর পরিস্থিতি বিবেচনাক্রমে যুক্তিসঙ্গতভাবে নির্ধারিত মুনাফার হার;
(iii) a reasonably determined rate of profit on the sale value of the produce considered and disputed as agricultural produce by the Deputy Commissioner of Taxes, taking into account the circumstances;
(৬১) "বাংলাদেশি কোম্পানি" অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন গঠিত ও নিগমিত কোনো কোম্পানি, এবং বাংলাদেশে আপাতত বলবৎ কোনো আইনের অধীন বা আইন দ্বারা স্থাপিত বা গঠিত এবং বাংলাদেশে নিবন্ধিত কার্যালয় রহিয়াছে এইরূপ কোনো সত্ত্বাও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(61) "Bangladeshi company" means a company formed and incorporated under the Companies Act, 1994 (Act No. XVIII of 1994), and includes any entity established or constituted by or under any law for the time being in force in Bangladesh and having its registered office in Bangladesh;
(৬২) "বার্ষিক মূল্য" অর্থ কোনো সম্পত্তি ভাড়ার ক্ষেত্রে-
(62) "annual value" means, in the case of rent of any property-
20[(ক) কোনো সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া;]
20[(a) the reasonable annual rent of a property;]
(খ) যেইক্ষেত্রে বার্ষিক ভাড়ার পরিমাণ উপ-দফা (ক) অনুযায়ী নিরূপিত অঙ্কের অধিক হয়, সেইক্ষেত্রে বার্ষিক ভাড়া;
(b) where the amount of annual rent exceeds the amount determined according to sub-clause (a), the annual rent;
(৬৩) "বিক্রয়লব্ধ অর্থ" অর্থ-
(63) "sale proceeds" means-
(ক) পরিসম্পদ বিক্রয় করা হইলে উক্ত পরিসম্পদের বিক্রয়লব্ধ অর্থ বা ন্যায্য বাজার মূল্য, এই দুইয়ের মধ্যে যাহা অধিক;
(a) where an asset is sold, the sale proceeds of the asset or the fair market value, whichever is higher;
(খ) বিনিময়ের মাধ্যমে পরিসম্পদ হস্তান্তর হইলে উক্ত হস্তান্তরের মাধ্যমে অর্জিত পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য;
(b) where an asset is transferred by way of exchange, the fair market value of the asset acquired by such transfer;
(গ) বিক্রয় বা বিনিময় ব্যতীত অন্য কোনোভাবে পরিসম্পদ হস্তান্তর করা হইলে উক্ত হস্তান্তরের বিনিময়ে প্রাপ্ত পণমূল্য;
(c) where an asset is transferred in any manner other than sale or exchange, the consideration received for such transfer;
(ঘ) কোনো পরিসম্পদ পরিত্যক্ত, নিশ্চিহ্ন, ধ্বংস বা হারাইয়া গেলে উক্ত পরিসম্পদের স্ক্র্যাপ মূল্য, বা পরিসম্পদের বিপরীতে বিমা, স্যালভেজ বা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত বা প্রাপ্য অর্থসহ উহা বিক্রয়ের মাধ্যমে উদ্ধারকৃত অর্থ;
(d) where an asset is abandoned, obliterated, destroyed or lost, the scrap value of the asset, or the amount recovered by its sale, including any amount received or receivable on account of insurance, salvage or compensation against the asset;
(ঙ) বাংলাদেশে বলবৎ কোনো আইনের অধীন আবশ্যিকভাবে পরিসম্পদ অধিগ্রহণ করা হইলে, অধিগ্রহণকৃত বাবদ পরিশোধিত ক্ষতিপূরণ;
(e) where an asset is compulsorily acquired under any law in force in Bangladesh, the compensation paid for such acquisition;
(চ) করদাতার কৃষিকাজে পরিসম্পদের ব্যবহার সমাপ্ত হইলে, समाप्त হইবার সময় উক্ত পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য;
(f) where the use of an asset in the agriculture of a taxpayer is discontinued, the fair market value of the asset at the time of discontinuance;
(ছ) কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতি বাংলাদেশে ব্যবহারের পর তাহা বাংলাদেশের বাহিরে রপ্তানি বা হস্তান্তর হইলে প্রাপ্ত রপ্তানি মূল্য;
(g) where any plant or machinery is exported or transferred outside Bangladesh after its use in Bangladesh, the export price received;
(জ) কোনো 21[মোটরযানের] মূল্য তৃতীয় তফসিলের অধীন সর্বোচ্চসীমা সাপেক্ষে হইলে তাহার পরিমাণ হইবে –
(h) where the value of a 21[motor vehicle] is subject to the maximum limit under the Third Schedule, the amount shall be –
ক × (খ/গ), যেখানে-
A × (B/C), where-
ক= যানটি বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ;
A= the amount received by sale of the vehicle;
খ= তৃতীয় তফসিলে যেই পরিমাণ উল্লেখ করা হইয়াছে;
B= the amount mentioned in the Third Schedule;
গ= যানটি অর্জনের জন্য নির্বাহকৃত প্রকৃত ব্যয়;
C= the actual cost incurred for acquisition of the vehicle;
ব্যাখ্যা।-"বিক্রয়" অর্থে বিনিময় বা অন্য কোনোভাবে হস্তান্তর বা বলবৎ কোনো আইনের অধীন আবশ্যকভাবে অধিগ্রহণ অন্তর্ভুক্ত হইবে;
Explanation.- "sale" includes transfer by exchange or in any other manner or compulsory acquisition under any law in force;
(৬৪) "বিদেশি কোম্পানি" অর্থ কোনো কোম্পানি যাহা বাংলাদেশি কোম্পানি নহে;
(64) "foreign company" means a company which is not a Bangladeshi company;
(৬৫) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(65) "rules" means rules made under this Act;
(৬৬) "বৈজ্ঞানিক গবেষণা" অর্থ জ্ঞান বিকাশের লক্ষ্যে প্রাকৃতিক বা ফলিত বিজ্ঞান বিষয়ে পরিচালিত কোনো কার্যক্রম;
(66) "scientific research" means any activity conducted in the field of natural or applied science for the purpose of enhancing knowledge;
(৬৭) "বৈজ্ঞানিক গবেষণামূলক ব্যয়" অর্থে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে প্রদত্ত দান অন্তর্ভুক্ত হইবে, তবে নিম্নবর্ণিত ক্ষেত্রে নির্বাহকৃত কোনো ব্যয় ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(67) "expenditure on scientific research" includes donation given to any university, college, technical school or other institution approved by the Board, but no expenditure incurred in the following cases shall be included, namely:-
(ক) অবচয় বা অ্যার্মোটাইজেশন ভাতা প্রযোজ্য এইরূপ কোনো পরিসম্পদ বা স্পর্শাতীত (intangible) পরিসম্পদ অধিগ্রহণ;
(a) acquisition of any asset or intangible asset to which depreciation or amortization allowance is applicable;
(খ) স্থায়ী পরিসম্পদ অধিগ্রহণ; বা
(b) acquisition of any capital asset; or
(গ) কোনো প্রাকৃতিক পরিসম্পদের অস্তিত্ব, অবস্থান, ব্যাপ্তি বা মান নির্ধারণের উদ্দেশ্যে নির্বাহকৃত কোনো ব্যয়;
(c) any expenditure incurred for the purpose of determining the existence, location, extent or quality of any natural resource;
(৬৮) "বোর্ড" অর্থ National Board of Revenue Order, 1972 (President’s Order No. 76 of 1972) এর article 3 এর clause (1) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড;
(68) "Board" means the National Board of Revenue established under clause (1) of article 3 of the National Board of Revenue Order, 1972 (President's Order No. 76 of 1972);
(৬৯) "ব্যক্তি" অর্থে কোনো স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল ও কোম্পানি অন্তর্ভুক্ত হইবে;
(69) "person" includes a natural person, firm, association of persons, Hindu undivided family, trust, fund and company;
(৭০) "ব্যবসা" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(70) "business" includes-
(ক) কোনো ট্রেড, বাণিজ্য বা পণ্য উৎপাদন;
(a) any trade, commerce or manufacture of goods;
(খ) কোনো ট্রেড, বাণিজ্য বা পণ্য উৎপাদনধর্মী কোনো ঝুঁকি গ্রহণ বা কর্মপ্রচেষ্টা;
(b) any adventure or concern in the nature of trade, commerce or manufacture of goods;
(গ) লাভজনক বা অলাভজনক কোনো সত্তার পণ্য বা সেবার বিনিময়; বা
(c) supply of goods or services by any profit or non-profit entity; or
(ঘ) যেকোনো পেশা বা বৃত্তি;
(d) any profession or vocation;
(৭১) "ব্যাংক কোম্পানি" অর্থ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এ সংজ্ঞায়িত কোনো ব্যাংক-কোম্পানী, এবং বাংলাদেশে আপাতত বলবৎ কোনো আইনের অধীন বা আইন দ্বারা স্থাপিত বা গঠিত এবং বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে এইরূপ কোনো বিধিবদ্ধ সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(71) "banking company" means a banking company as defined in the Bank Companies Act, 1991 (Act No. XIV of 1991), and includes any statutory corporation established or constituted by or under any law for the time being in force in Bangladesh and carrying on banking business in Bangladesh;
(৭২) "ব্যাংক ট্রান্সফার" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(72) "bank transfer" includes-
(ক) ব্যাংকের এক হিসাব হইতে অন্য হিসাবে ক্রসড চেক বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্য কোনো পন্থায় অর্থের স্থানান্তর;
(a) transfer of money from one account to another in a bank by crossed cheque or any other means approved by Bangladesh Bank;
(খ) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে এক হিসাব হইতে অন্য হিসাবে অর্থ স্থানান্তর;
(b) transfer of money from one account to another through Mobile Financial Services;
(গ) চালানের মাধ্যমে সরকার বা সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি, চার্জ, শুল্ক-করাদি বা অন্য কোনো অর্থ সরকার বা সরকারের কোনো কর্তৃপক্ষের অনুকূলে পরিশোধ;
(c) payment of any fee, charge, duty-tax or any other money determined by the Government or any authority of the Government in favour of the Government or any authority of the Government through pay order;
(৭৩) "মজুদ" অর্থ ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের আওতায়-
(73) "stock-in-trade" means in the normal course of business-
(ক) উৎপাদিত বা তৈরিকৃত যেকোনো কিছু;
(a) anything produced or manufactured;
(খ) তৈরি, বিক্রয় বা বিনিময়ের উদ্দেশ্যে আহরিত বা ক্রয়কৃত যেকোনো কিছু; অথবা
(b) anything acquired or purchased for the purpose of manufacture, sale or exchange; or
(গ) উৎপাদন বা তৈরি প্রক্রিয়ায় ব্যবহৃত হইয়াছে এইরূপ সকল উপাদান বা সরবরাহ,
(c) all materials or supplies used in the process of production or manufacture,
তবে শেয়ার বা স্টক ইহার অন্তর্ভুক্ত হইবে না;
Provided that shares or stock shall not be included;
(৭৪) "মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(74) "Director General (Central Intelligence Cell)" means the Director General (Central Intelligence Cell) mentioned in section 4;
(৭৫) "মহাপরিচালক (পরিদর্শন)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত মহাপরিচালক (পরিদর্শন);
(75) "Director General (Inspection)" means the Director General (Inspection) mentioned in section 4;
(৭৬) "মহাপরিচালক (প্রশিক্ষণ)" অর্থ ধারা ৪ এ উল্লিখিত মহাপরিচালক (প্রশিক্ষণ);
(76) "Director General (Training)" means the Director General (Training) mentioned in section 4;
(৭৭) "মূলধনি পরিসম্পদ" অর্থ-
(77) "capital asset" means-
(ক) কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যেকোনো প্রকৃতির বা ধরনের সম্পত্তি;
(a) property of any kind or nature held by a taxpayer;
(খ) কোনো ব্যবসা বা উদ্যোগ (undertaking) সামগ্রিকভাবে বা ইউনিট হিসাবে;
(b) a business or undertaking as a whole or as a unit;
(গ) কোনো 22[সিকিউরিটিজ],
(c) any 22[securities],
তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
Provided that the following shall not be included, namely:-
(অ) করদাতার ব্যবসার উদ্দেশ্যে ধারণকৃত কোনো মজুদ, ভোগ্য পণ্য বা কাঁচামাল;
(i) any stock-in-trade, consumable stores or raw materials held for the purposes of the taxpayer's business;
(আ) ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, যেমন- অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ফিক্সার বা কারুপণ্য, যন্ত্রপাতি ও যানবাহন যাহা করদাতা কর্তৃক অথবা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় এবং তাহার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই;
(ii) personal effects, that is to say, movable property including wearing apparel, jewellery, furniture, fixture or artefact, machinery and vehicles intended for the personal use of the taxpayer or any member of his dependent family and not for the purpose of his business;
(৭৮) "মোট আয়" অর্থ এই আইনে বর্ণিত পদ্ধতিতে হিসাবকৃত ধারা ২৬ এ উল্লিখিত মোট আয়, এবং তৎসহ এই আইনের বিধানাবলির অধীন কোনো করদাতার সর্বমোট আয়ের সহিত সংযুক্ত হইতে পারে এইরূপ অন্য যেকোনো আয়;
(78) "total income" means the total income mentioned in section 26 computed in the manner described in this Act, and includes any other income which may be included in the aggregate income of a taxpayer under the provisions of this Act;
(৭৯) "রয়্যালটি" অর্থ নিম্নবর্ণিতভাবে অর্জিত হইতে পারে এইরূপ কোনো প্রতিদান এবং "মূলধনি আয়" খাতে প্রাপকের আয় হিসাবে গণ্য প্রতিদান ব্যতীত এককালীন কোনো প্রতিদানও ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(79) "royalty" means any consideration which may be derived in the following manner and includes any lump-sum consideration other than consideration treated as income of the recipient under the head "capital gains", namely:-
(ক) পেটেন্ট, শিল্প নকশা বা ট্রেডমার্ক বা মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির অনুমোদিত লাইসেন্সসহ সকল বা যেকোনো স্বত্ব হস্তান্তর করিবার মাধ্যমে;
(a) by transfer of all or any rights, including the granting of a licence, in respect of a patent, industrial design or trademark or any other property relating to intellectual property;
(খ) পেটেন্ট, শিল্প নকশা বা ট্রেডমার্ক বা মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির ব্যবহার সংক্রান্ত তথ্য সরবরাহ করিবার মাধ্যমে;
(b) by imparting information concerning the use of a patent, industrial design or trademark or any other property relating to intellectual property;
(গ) পেটেন্ট, শিল্প নকশা বা ট্রেডমার্ক বা মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির এইরূপ সম্পত্তি ব্যবহার করিবার মাধ্যমে;
(c) by the use of any such property as patent, industrial design or trademark or any other property relating to intellectual property;
(ঘ) প্রযুক্তিগত, শৈল্পিক, বাণিজ্যিক বা বৈজ্ঞানিক জ্ঞান, অভিজ্ঞতা বা কলা-কৌশল সম্পর্কিত তথ্য সরবরাহ করিবার মাধ্যমে;
(d) by imparting information concerning technical, artistic, commercial or scientific knowledge, experience or skill;
(ঙ) সিনেমাটোগ্রাফ ফিল্মের বিক্রয়, বিতরণ বা প্রদর্শন ব্যতীত কপিরাইট বা ফিল্মের লাইসেন্স প্রদানসহ যেকোনো স্বত্ব হস্তান্তর; অথবা
(e) transfer of any rights, including the granting of a licence in respect of copyright or film, other than the sale, distribution or exhibition of cinematograph film; or
(চ) পূর্বে উল্লিখিত কর্মকাণ্ডের সহিত সম্পৃক্ত কোনো সেবা প্রদানের মাধ্যমে;
(f) by rendering any service in connection with the activities mentioned above;
(৮০) "রপ্তানি" অর্থ বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার বাহিরে কোনো পণ্য বা সেবার সরবরাহ এবং অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক এলসির অধীন রপ্তানিমুখী শিল্পে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ ও রপ্তানি অর্থে অন্তর্ভুক্ত হইবে;
(80) "export" means supply of any goods or services from inside Bangladesh to outside the geographical limits of Bangladesh and includes supply of locally produced raw materials and other inputs to export-oriented industries under internal back to back L/C and export;
23[(৮০ক) "রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ" অর্থ-
23[(80a) "specified date for filing return" means-
(ক) স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০ (ত্রিশ) তম দিন;
(a) in the case of an individual and Hindu undivided family taxpayer, the 30th (thirtieth) day of November following the end of the income year;
(খ) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের ১৫ (পনেরো) তম দিন;
(b) in the case of taxpayers other than an individual and Hindu undivided family, the 15th (fifteenth) day of the ninth month following the end of the income year;
(গ) পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখ;
(c) in the case of an individual taxpayer who has never filed a return before, the 30th June following the end of the income year;
বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নব্বই) তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি-
in the case of an individual taxpayer residing abroad, the 90th (ninetieth) day from the date of his return to Bangladesh, if such person-
(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা
(i) resides outside Bangladesh on leave for higher education or on deputation or lien for employment; or
(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশে বাহিরে অবস্থান করেন;
(ii) resides outside Bangladesh with valid visa and permit for the purpose of earning money;
কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপ-দফা (ক), (গ) ও (ঘ) এ উল্লিখিত দিন হইতে ৯০ (নব্বই) দিনের বেশি হইবে না;
the date approved by the Commissioner of Taxes on the basis of a written application filed by an individual taxpayer before the specified date for filing return, considering unavoidable reasons, which shall not be more than 90 (ninety) days from the date mentioned in sub-clauses (a), (c) and (d);
(চ) যদি উপ-দফা (ক), (খ), (গ), (ঘ) ও (ঙ) এ উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।]
(f) if the day mentioned in sub-clauses (a), (b), (c), (d) and (e) is a public holiday, then the next working day immediately following such day.]
(৮১) "লভ্যাংশ" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(81) "dividend" includes-
(ক) মূলধনায়িত হউক বা না হউক, কোম্পানির শেয়ারহোল্ডারগণের মধ্যে পুঞ্জিভূত মুনাফার কোনো বিতরণ, যদি এইরূপ বণ্টনের ফলে কোম্পানির পরিসম্পদ বা রিজার্ভ পূর্ণ বা আংশিকভাবে হ্রাস পায়;
(a) any distribution of accumulated profits, whether capitalized or not, amongst the shareholders of a company, if such distribution results in the reduction of the assets or reserves of the company, in whole or in part;
(খ) মূলধনায়িত হউক বা না হউক, যেকোনো প্রকারের ডিবেঞ্চার, ডিবেঞ্চার স্টক বা ডিপোজিট সার্টিফিকেটের মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডারগণের মধ্যে পুঞ্জিভূত মুনাফার কোনো বিতরণ;
(b) any distribution of accumulated profits, whether capitalized or not, amongst the shareholders of a company by way of any type of debenture, debenture stock or deposit certificate;
(গ) মূলধনায়িত হউক বা না হউক, কোনো কোম্পানির অবসায়নকালে উক্তরূপ অবসায়নের অব্যবহিত পূর্বে কোম্পানির পুঞ্জিভূত মুনাফা আকারে সংরক্ষিত অর্থ হইতে উহার শেয়ার হোল্ডারগণের মধ্যে বিতরণ;
(c) any distribution amongst the shareholders of a company out of the money kept in the form of accumulated profits immediately before the liquidation of the company during its liquidation, whether capitalized or not;
(ঘ) মূলধনায়িত হউক বা না হউক, মূলধন হ্রাসকরণের জন্য কোম্পানি কর্তৃক উহার মালিকানাধীন পুঞ্জিভূত মুনাফা কোম্পানির শেয়ারহOL্ডারগণের মধ্যে বিতরণ;
(d) any distribution by a company of its owned accumulated profits amongst its shareholders for reduction of capital, whether capitalized or not;
(ঙ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিগমিত নহে এইরূপ কোনো কোম্পানি কর্তৃক বাংলাদেশের বাহিরে প্রেরিত কোনো মুনাফা;
(e) any profit remitted outside Bangladesh by a company not incorporated under the Companies Act, 1994 (Act No. XVIII of 1994);
(চ) কোনো মিউচুয়াল ফান্ড, রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, একচেঞ্জ ট্রেডেড ফান্ড বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এর মুনাফা বিতরণ;
(f) distribution of profit by any mutual fund, real estate investment trust, exchange traded fund or alternative investment fund;
(ছ) কোনো 24[***] কোম্পানি উহার মালিকানাধীন পুঞ্জিভূত মুনাফা হইতে কোনো শেয়ারহোল্ডারগণকে অগ্রিম বা ঋণ হিসাবে পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ, উহা কোম্পানির পরিসম্পদের অংশ হউক বা না হউক, অথবা এইরূপ কোনো শেয়ারহোল্ডারের পক্ষে বা ব্যক্তিগত সুবিধার জন্য এইরূপ কোম্পানি কর্তৃক পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ,
(g) any amount paid by a 24[***] company to any of its shareholders as advance or loan out of its owned accumulated profits, whether it is part of the company's assets or not, or any amount paid by such company for or for the personal benefit of any such shareholder,
তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
Provided that the following shall not be included, namely:-
(অ) যেইক্ষেত্রে কোম্পানির অবসায়নকালে কোনো শেয়ারহোল্ডার বা ডিবেঞ্চারহোল্ডার কোম্পানির উদ্বৃত্ত পরিসম্পদে অংশীদারিত্বের অধিকারী নহে, সেইক্ষেত্রে উপ-দফা (গ) বা (ঘ) অনুসারে অগ্রাধিকার শেয়ারসহ যেকোনো শেয়ারের ক্ষেত্রে সম্পূর্ণ নগদ অর্থ আকারে বিতরণ, অথবা ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-স্টকের দায়মোচন;
(i) distribution in fully paid cash in respect of any share, including preference share, according to sub-clause (c) or (d), or redemption of debenture or debenture-stock, where a shareholder or debenture-holder is not entitled to share in the surplus assets of the company upon its liquidation;
(আ) যেইক্ষেত্রে ঋণ প্রদান করাই কোনো কোম্পানির মূল ব্যবসা সেইক্ষেত্রে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের আওতায় কোনো শেয়ারহোল্ডারকে প্রদত্ত অগ্রিম বা ঋণ;
(ii) advance or loan given to a shareholder in the normal course of business where the principal business of the company is lending of money;
(ই) কোম্পানি কর্তৃক পরিশোধকৃত কোনো লভ্যাংশ যাহা ইতঃপূর্বে পরিশোধিত সম্পূর্ণ বা আংশিক কোনো অর্থের বিপরীতে কোম্পানি কর্তৃক সমন্বয় করা হইয়াছে এবং 25[উপ-দফা (ছ)] এর অর্থে লভ্যাংশ হিসাবে বিবেচিত, যাহার ক্ষেত্রে উক্তরূপে সমন্বয় করা হইয়াছে ততটুকু;
(iii) any dividend paid by a company which has been adjusted by the company against any money previously paid in full or in part and treated as dividend within the meaning of 25[sub-clause (g)], to the extent so adjusted;
(ঈ) কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বোনাস শেয়ার;
(iv) bonus share issued by a company;
26[(উ) কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে গঠিত জয়েন্ট ভেঞ্চার কর্তৃক কর পরবর্তী মুনাফা স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য অংশীদারগণের মধ্যে বণ্টন করা হইলে উক্ত বন্টনকৃত অংশ;]
26[(v) the distributed portion, if post-tax profit of a joint venture formed for a specific task is distributed amongst the partners other than natural persons;]
ব্যাখ্যা।-"পুঞ্জিভূত মুনাফা" অর্থে অন্তর্ভুক্ত হইবে,-
Explanation.- "accumulated profits" shall include,-
(ক) এই দফায়, এই আইনের অধীন অনুমোদনযোগ্য কোনো ভাতা, কর্তন বা অব্যাহতির মাধ্যমে সৃষ্ট আংশিক বা সম্পূর্ণ রিজার্ভ;
(a) in this clause, any reserve, in whole or in part, created by any allowance, deduction or exemption admissible under this Act;
(খ) উপ-দফা (ক), (খ) ও (ঘ) এর ক্ষেত্রে, এইরূপ বণ্টনের তারিখ পর্যন্ত কোম্পানির সকল মুনাফা; এবং
(b) in the case of sub-clauses (a), (b) and (d), all profits of the company up to the date of such distribution; and
(গ) উপ-দফা (গ) এর ক্ষেত্রে, কোম্পানিটি অবসায়নের তারিখ পর্যন্ত উহার সকল মুনাফা;
(c) in the case of sub-clause (c), all profits of the company up to the date of its liquidation;
(৮২) "শেয়ারহোল্ডার" অর্থে অগ্রাধিকার শেয়ারহোল্ডারও অন্তর্ভুক্ত হইবে;
(82) "shareholder" includes a preference shareholder;
(৮৩) "সদস্য (কর)" অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি;
(83) "Member (Taxes)" means a person appointed as Member (Taxes) of the National Board of Revenue;
(৮৪) "সন্তান" অর্থে কোনো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, উক্ত ব্যক্তির সৎ সন্তান ও পোষ্য সন্তানও অন্তর্ভুক্ত হইবে;
(84) "child" includes, in the case of a natural person, the step-child and adopted child of such person;
(৮৫) "সমবায় সমিতি" অর্থ সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন), বা সমবায় সমিতি নিবন্ধন সম্পর্কিত আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত কোনো সমবায় সমিতি;
(85) "co-operative society" means a co-operative society registered under the Co-operative Societies Act, 2001 (Act No. XLVII of 2001), or any law for the time being in force relating to registration of co-operative societies;
(৮৬) "সহকারী কর কমিশনার" অর্থ ধারা ৪ এর অধীন সহকারী কর কমিশনার হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি;
(86) "Assistant Commissioner of Taxes" means a person appointed as Assistant Commissioner of Taxes under section 4;
(৮৭) "সিকিউরিটিজ" অর্থে অন্তর্ভুক্ত হইবে¾
(87) "securities" includes¾
(ক) সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, বন্ড, mÂqcÎ, ঋণপত্র (Debenture), সুকুক বা শরীয়াহ ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল;
(a) treasury bill, bond, debenture, sukuk or shariah based security or similar instrument issued by the Government;
(খ) কোনো কোম্পানি বা আইনগত সত্তা বা ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার বা স্টক, বন্ধক বা চার্জ বা হাইপোথিকেশনের মাধ্যমে ইস্যুকৃত দলিল, বন্ড, ডিবেঞ্চার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড বা অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডসহ যেকোনো যৌথ বিনিয়োগ স্কিমের ইউনিট, সুকুক বা শরীয়াহ ভিত্তিক ইস্যুকৃত অনুরূপ দলিল, এবং পূর্বোল্লিখিত দলিল গ্রহণার্থে ক্রয়ের অধিকার বা ক্ষমতাপত্র (warrant):
(b) share or stock, instrument issued by way of mortgage or charge or hypothecation, bond, debenture, derivatives, unit of any joint investment scheme including mutual fund or alternative investment fund, sukuk or similar shariah based instrument issued by any company or legal entity or issuer, and warrant for the right to purchase the aforesaid instruments:
তবে শর্ত থাকে যে, কোনো মুদ্রা বা নোট, ড্রাফট, চেক, বিনিময়পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যবসায়িক দেনাদারদের নিকট প্রাপ্য অর্থ (trade receivables) বা ব্যবসায়িক পাওনাদারদেরকে প্রদেয় অর্থ (trade payables) ইহার অন্তর্ভুক্ত হইবে না;
Provided that any currency or note, draft, cheque, bill of exchange, bank draft, trade receivables or trade payables shall not be included;
(৮৮) "সুদ" অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(88) "interest" includes-
(ক) যেকোনো প্রকার আর্থিক সহায়তা, যেমন- ঋণ, ধার, ট্রেড ক্রেডিট, অগ্রিম, সিকিউরিটি বা গ্যারান্টির বিপরীতে পরিশোধিত যেকোনো প্রকারের সুদ বা আর্থিক দায়; বা
(a) any type of interest or financial liability paid against any type of financial assistance, such as loan, debt, trade credit, advance, security or guarantee; or
(খ) সেবা ফি বা এইরূপ কোনো প্রকারের দায় বা পরিশোধ যাহা আর্থিক সমতুল্যে সুদ হিসাবে গণ্য হইবে,
(b) service fee or any type of liability or payment which shall be treated as interest in financial equivalent,
তবে অর্থ বা মূলধন সংগ্রহের সহিত জড়িত ব্যয় ইহার অন্তর্ভুক্ত হইবে না;
Provided that cost involved in raising money or capital shall not be included;
(৮৯) "সেবা" অর্থ যেকোনো সেবা, তবে পণ্য, স্থাবর সম্পত্তি এবং অর্থ (money) ইহার অন্তর্ভুক্ত হইবে না;
(89) "service" means any service, but goods, immovable property and money shall not be included;
27[(৮৯ক) "স্বীকৃত করদায়" অর্থ দাখিলকৃত রিটার্ন বা সংশোধিত রিটার্ন এর ভিত্তিতে, ক্ষেত্রমত, ধারা ১৭৩, ১৭৪ বা ১৮১ অনুযায়ী পরিগণিত প্রদেয় আয়কর দায়;]
27[(89a) "acknowledged tax liability" means the payable income tax liability computed, as the case may be, under section 173, 174 or 181 on the basis of the filed return or revised return;]
(৯০) "স্বীকৃত ভবিষ্য তহবিল" অর্থ এইরূপ ভবিষ্য তহবিল যাহা দ্বিতীয় তফসিলের অংশ ৩ এর বিধানাবলির অধীন কমিশনার কর্তৃক অনুমোদিত;
(90) "recognized provident fund" means a provident fund which is approved by the Commissioner in accordance with the provisions of Part 3 of the Second Schedule;
(৯১) "স্থানীয় কর্তৃপক্ষ" অর্থ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ;
(91) "local authority" means City Corporation, District Council, Upazila Council, Municipality and Union Council;
(৯২) "স্থায়ী স্থাপনা (permanent establishment)" অর্থ ব্যবসা আয়ের ক্ষেত্রে, ব্যবসার সেইরূপ নির্দিষ্ট স্থান বা কার্যক্রম যাহার মাধ্যমে কোনো ব্যক্তির উক্তরূপ ব্যবসা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত হয়, এবং ইহার অন্তর্ভুক্ত হইবে-
(92) "permanent establishment" means, in the case of business income, a fixed place or activity of business through which the business of a person is wholly or partly carried on, and includes-
(ক) ব্যবস্থাপনার কোনো স্থান;
(a) a place of management;
(খ) কোনো শাখা;
(b) a branch;
(গ) কোনো এজেন্সি;
(c) an agency;
(ঘ) কোনো অফিস;
(d) an office;
(ঙ) কোনো গুদাম;
(e) a warehouse;
(চ) কোনো কারখানা;
(f) a factory;
(ছ) কোনো কর্মশিবির;
(g) a workshop;
(জ) কোনো খনি, তৈল অথবা গ্যাসকূপ, ভূ-গর্ভস্থ খাদ অথবা প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, উত্তোলন বা আহরণের জন্য অন্য কোনো স্থান;
(h) a mine, oil or gas well, quarry or any other place for the exploration, extraction or exploitation of natural resources;
(ঝ) কোনো খামার বা বৃক্ষায়ন;
(i) a farm or plantation;
(ঞ) কোনো নির্মাণ স্থান, কোনো নির্মাণ, স্থাপন বা সংযোজন প্রকল্প বা তৎসংশ্লিষ্ট কোনো তদারকি কার্যক্রম;
(j) a building site, construction, installation or assembly project or supervisory activity in connection therewith;
(ট) কোনো ব্যক্তি কর্তৃক বা উক্ত ব্যক্তির দ্বারা এই উদ্দেশ্যে নিয়োজিত কোনো জনবল কর্তৃক কনসালটেন্সি সেবাসহ কোনো সেবা প্রদান, যদি উক্তরূপ কার্যক্রম বাংলাদেশে (একই কাজে বা উক্ত কাজের সহিত সংশ্লিষ্ট অন্য কোনো কাজে) অব্যাহতভাবে চলে; এবং
(k) provision of any service, including consultancy service, by a person or by personnel employed by the person for such purpose, if such activities continue in Bangladesh (in the same project or a connected project); and
(ঠ) কোনো অনিবাসী ব্যক্তির সহযোগী সত্তা বা উক্ত অনিবাসী ব্যক্তির উপর বাণিজ্যিকভাবে নির্ভরশীল কোনো ব্যক্তি যিনি অনিবাসী ব্যক্তির বাংলাদেশে সম্পাদিত কোনো বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনা করেন;
(l) an associate entity of a non-resident person or any person commercially dependent on such non-resident person who conducts any activity related to any sale made by the non-resident person in Bangladesh;
(৯৩) "হস্তান্তর" অর্থে মূলধনি পরিসম্পদের ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো স্বত্ব বিলোপিত হওয়া অন্তর্ভুক্ত হইবে, তবে নিম্নবর্ণিত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(93) "transfer" includes, in the case of a capital asset, sale, exchange or relinquishment or extinction of any right in the asset, but the following shall not be included, namely:-
(ক) মূলধনি পরিসম্পদের হস্তান্তর যদি দানমূলে, উইলমূলে, অছিয়তমূলে বা অবাতিলযোগ্য কোনো ট্রাস্টমূলে সংঘটিত হয়;
(a) transfer of a capital asset if made by way of gift, will, wakf or irrevocable trust;
(খ) কোম্পানির অবসায়নকালে শেয়ার হোল্ডারগণের নিকট যদি উহার পরিসম্পদ যেকোনো উপায়ে বিতরণ করা হয়; এবং
(b) distribution of assets of a company amongst its shareholders in any manner upon its liquidation; and
(গ) ফার্ম বা অন্যবিধ ব্যক্তিসংঘের বিলুপ্তির মুহূর্তে অথবা, হিন্দু অবিভক্ত পরিবার বিভক্তিকালে যদি কোনো মূলধনি পরিসম্পদের বিতরণ করা হয়।
(c) distribution of any capital asset at the time of dissolution of a firm or other association of persons or, partition of a Hindu undivided family.