২০২। (১) এই আইনের অধীন পণ্য বাজেয়াপ্ত ও জরিমানা আরোপের ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাগণের অধিক্ষেত্র এবং ক্ষমতা হইবে নিম্নরূপ, যথা :-
1[টেবিল
| নং | মামলারপ্রকৃতি | কর্মকর্তাগণেরপদবি | অধিক্ষেত্রওক্ষমতা |
|---|---|---|---|
(১) | (২) | (৩) | (৪) |
১। | পণ্যবাজেয়াপ্তকরণবাজরিমানাআরোপঅথবাউভয়ক্ষেত্রেন্যায়নির্ণয়ন। | কমিশনারঅবকাস্টমস,কমিশনারঅবকাস্টমস(বণ্ড)এবংডিরেক্টরজেনারেল(কাস্টমসরেয়াতওপ্রত্যর্পণ | পণ্যেরমূল্য৬০(ষাট)লক্ষটাকারঅধিক। |
২। | কাস্টমসহাউসএবংকাস্টমসস্টেশনসমূহেকার্গোঘোষণায়উল্লিখিতকোনোপণ্যপাওয়ানাযাওয়াবাকমপাওয়ারক্ষেত্রেন্যায়নির্ণয়ন,যাহাতেকেবলধারা১৭১এরউপ-ধারা(১)এরটেবিলেরকলাম(১)এরক্রমিকনম্বর১১এরবিপরীতে,যথাক্রমে,কলাম(৩)ও(৪)এরএন্ট্রি(৩)এরঅধীনজরিমানাআরোপণীয়। | কাস্টমসহাউসঅথবা,ক্ষেত্রমত,কাস্টমসস্টেশনেকার্গোঘোষণারছাড়করণেরদায়িত্বেভারপ্রাপ্তডেপুটিকমিশনারঅবকাস্টমসঅথবাঅ্যাসিস্ট্যান্টকমিশনারঅবকাস্টমস। | পণ্যেরমূল্যসীমাহীন। |
]
(২) উপ- ধারা (১) এ উল্লিখিত টেবিলে যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিশেষ কর্মকর্তার অথবা কোনো শ্রেণির কর্মকর্তার অধিক্ষেত্র এবং ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।
(৩) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে ক্ষেত্রে উপ- ধারা (১) এর টেবিলে অধিক্ষেত্র এবং ক্ষমতা প্রদর্শিত হয় নাই, সেই ক্ষেত্রে যে কোনো কাস্টমস কর্মকর্তার উপর অধিক্ষেত্র নির্ধারণ এবং ক্ষমতা অর্পণ করিতে পারিবে।
2[(৪) উচ্চতর পদে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-ধারা (১) এর টেবিলে উল্লিখিত সংশ্লিষ্ট উচ্চতর পদের জন্য নির্ধারিত ন্যায়নির্ণয়ন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।]