১৬২। উপকূলীয় পণ্যের এন্ট্রি

দ্বাবিংশ অধ্যায়: উপকূলীয় পণ্য এবং নৌযান সম্পর্কিত বিধানাবলি


১৬২। (১) উপকূলীয় পণ্যের প্রেরক, বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে, যথাযথ কর্মকর্তার নিকট উক্ত পণ্য সম্পর্কিত একটি বিল পেশ করিবেন।

(২) উপ- ধারা (১) এ উল্লিখিত প্রত্যেক প্রেরক তাহার পেশকৃত উপকূলীয় পণ্য সম্পর্কিত বিলে উহার অন্তর্ভুক্ত পণ্যের সত্যতা সম্পর্কে একটি ঘোষণা প্রদান করিবেন।