১৩৪ত। মুক্ত বাণিজ্য অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হইলে পণ্য অপসারণ

[ষোড়শ-ক অধ্যায়]: মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)


১৩৪ত। ধারা ১৩৪ণ এর বিধান ক্ষুন্ন না করিয়া, মুক্ত বাণিজ্য অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান বা ইমপোর্টার অন রেকর্ড বা লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি উক্ত অঞ্চলে তাহার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করেন তবে উক্ত অঞ্চলে তাদের মালিকানাধীন কোনো পণ্য যাহা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হইয়াছে তাহা ধারা-১৩৪ঙ, ১৩৪ট, ১৩৪ড, ১৩৪ঢ এর বিধান অনুসরণ করিয়া সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস কর্তৃক অনুমোদিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি করিতে হইবে।

টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।