১৩৪ট। মুক্ত বাণিজ্য অঞ্চলের ক্ষেত্রে পণ্যের শুল্কহার এবং বিনিময় হার নির্ধারণের তারিখ

[ষোড়শ-ক অধ্যায়]: মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)


১৩৪ট। আইনের ধারা ৩০ এর বিধানাবলি সত্ত্বেও, মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে কোনো পণ্য দেশীয় ভোগের জন্য প্রেরিত হইলে উক্ত পণ্যের উপর প্রযোজ্য শুল্ক ও করের পরিমাণ যে তারিখে ধারা ৮৩ অনুযায়ী দেশীয় ভোগের জন্য প্রেরিত হইবে সেই তারিখে বলবৎ বিনিময় হার, পণ্যের শ্রেণিবিন্যাস, রুলস অব অরিজিন, এবং উক্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক ও কর হারের ভিত্তিতে গণনা করিতে হইবে।

টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।