১৩৪ঞ। এই আইনের অধীন দায়িত্বপ্রাপ্ত যথাযথ কর্মকর্তা যে কোনো সময়ে মুক্ত বাণিজ্য অঞ্চলে যেকোনো যানবাহন তল্লাশি ও পরীক্ষা করিতে পারিবেন এবং উক্ত যানবাহনের নিয়ন্ত্রণে বা দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি উক্তরূপ তল্লাশি ও পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা প্রদানে বাধ্য থাকিবেন।
টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।