১৩৪জ। মুক্ত বাণিজ্য অঞ্চলে রিটেইল ব্যবসা (Retail Trade) পরিচালনা

[ষোড়শ-ক অধ্যায়]: মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)


১৩৪জ। (১) বোর্ডের অনুমোদন ব্যতিরেকে মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো রিটেইল ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং উক্ত অনুমোদনের ক্ষেত্রে বোর্ড যেইরূপ শর্ত উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ শর্ত আরোপ করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন অনুমোদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট মুক্ত বাণিজ্য অঞ্চলের অপারেটর কর্তৃক এইরুপ রিটেইল ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তত্ত্বাবধান করিবে।

টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।