১৩৪ঘ। মুক্ত বাণিজ্য অঞ্চলে লজিস্টিক্স সেবা (logistics service) প্রদানকারী প্রতিষ্ঠানকে উক্ত অঞ্চলে লজিস্টিক্স সেবা প্রদানের লক্ষ্যে ধারা ২৪৩ এর অধীন লাইসেন্স গ্রহণ করিতে হইবে এবং উক্ত অঞ্চলে উহার কার্যক্রম শুরু করিবার পূর্বে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমসের অনুমোদন গ্রহণ করিতে হইবে।
টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।