১৩৪ল। শুল্ক কর পরিশোধ ব্যতীত মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত বা রক্ষিত বা উক্তরুপ আমদানিকৃত পণ্য দ্বারা উৎপাদিত কোনো পণ্যের ক্ষেত্রে নিম্নলিখিতভাবে পরিসমাপ্তি ঘটিবে, যথা:-
(ক) উক্ত পদ্ধতির অধীন প্রয়োজনীয় শর্তাবলি ও আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে ধারা-১৩৪ঙ, ১৩৪ট, ১৩৪ড, ১৩৪ঢ, ১৩৪দ এর অধীনে পণ্য সরবরাহ বা বিক্রয় বা নিষ্পত্তি; এবং
(খ) সরকারের নিকট পণ্য হস্তান্তরের মাধ্যমে।
টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।