১৩৪থ। মুক্ত বাণিজ্য অঞ্চলে পণ্য পৌঁছাইবার পর স্থানান্তরের ক্ষেত্রে প্রথম আমদানির ন্যায় অনুসরণীয় বিধায় একই আইনসমূহের অধীন হইবে

[ষোড়শ-ক অধ্যায়]: মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)


১৩৪থ। আইনের ধারা ১৩৪ঙ এর উপধারা (১) এর দফা (খ) এর অধীনে মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত পণ্য, দেশীয় ভোগের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এক মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অন্য মুক্ত বাণিজ্য অঞ্চলে বা একই মুক্ত বাণিজ্য অঞ্চলের মধ্যে এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে উক্ত পণ্য সরবরাহ করা হইলে উহা প্রথমবার আমদানির ক্ষেত্রে যেইরূপ পণ্য ঘোষণা, এন্ট্রি এবং রেকর্ড সংরক্ষণ করা হইয়াছিল সেই অনুরূপ পদ্ধতিতে পণ্য ঘোষণা, এন্ট্রি এবং রেকর্ড সংরক্ষণ করিতে হইবে এবং এইরূপ কার্যক্রম এই আইন বা যে সকল আইন বা বিধি বা আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, উহা উক্ত আইন বা বিধি বা আদেশ এর অধীন হইবে।

টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।