১৩৪জ। (১) বোর্ডের অনুমোদন ব্যতিরেকে মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো রিটেইল ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং উক্ত অনুমোদনের ক্ষেত্রে বোর্ড যেইরূপ শর্ত উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ শর্ত আরোপ করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন অনুমোদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট মুক্ত বাণিজ্য অঞ্চলের অপারেটর কর্তৃক এইরুপ রিটেইল ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তত্ত্বাবধান করিবে।
টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।