১৩৪গ। মুক্ত বাণিজ্য অঞ্চলে লাইসেন্স প্রদান

[ষোড়শ-ক অধ্যায়]: মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)


১৩৪গ। (১) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মুক্ত বাণিজ্য অঞ্চলে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানকে মুক্ত বাণিজ্য অঞ্চল অপারেটর (Free Trade Zone Operator) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করা যাইবে।

(২) আইনের ধারা ২৪৩ এর অধীন লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো যানবাহনের প্রবেশ বা উক্ত স্থান হইতে উহার প্রস্থান বা কোনো পণ্য আমদানি বা রপ্তানি অথবা ব্যাগেজ সম্পর্কিত কোনো কার্যক্রম পরিচালনার জন্য এজেন্ট হিসাবে কার্য সম্পাদন করিতে পারিবেন না।

টীকা
১. “ষোড়শ-ক অধ্যায়” অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬৯ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।